বাংলাদেশ

বাংলাদেশে ঈদুল আজহা: মোনাজাতে দেশ-জাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনা

  • 4:50 pm - June 07, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
জাতীয় ঈদগাহে ঈদের নামাজের পর মোনাজাতে অংশ নেন প্রধান উপদেষ্টা, ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

মেলবোর্ন, ০৭ জুন— ত্যাগের মহিমায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্বশান্তি কামনায় দোয়া হয়েছে।

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে ইমাম ছিলেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

শনিবার (৭ জুন) সকাল ৭টায় শুরু হওয়া এই জামাত শেষ হয় ৭টা ৯ মিনিটে। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা দেন ইমাম। খুতবা শেষে মোনাজাত করা হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করা হয়। পাশাপাশি, সব মানুষের সুখ, শান্তি ও নিরাপত্তা কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

অন্যদিকে জাতীয় ঈদগাহের প্রধান জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করেছেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। শনিবার (৭ জুন) সকালে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের নামাজ ও খুতবাহর পর মুনাজাতে তিনি মুসল্লিদের নিয়ে সম্মিলিত দোয়া করেন।

প্রধান জামাতে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ রাজনীতিবিদ, উপদেষ্টা, প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নামাজের আগে হজ ও কোরবানি নিয়ে বিশেষ আলোচনা করেন তিনি।

মুফতি আব্দুল মালেক বলেন, হজ ও কোরবানির সবচেয়ে বড় শিক্ষা তাওহিদ। সবাইকে এ বিষয়টি মেনে চলতে হবে। তিনি কোরআনের আয়াত উদ্বৃত করে বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর কোনও শরিক নেই। হজ ও কোরবানি হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ। আর ইখলাস ও তাক্বওয়া হতে হবে একমাত্র আল্লাহর জন্য।

তিনি ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করেন। তাদের পাশে দাঁড়াতে মুসলিম শাসকদের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, পরিষ্কার ও পরিচ্ছন্নতাও একটি ইবাদত। তাই পশু কোরবানি করতে গিয়ে যেন রাস্তাঘাট অপরিচ্ছন্ন করা না হয়, সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে।

নামাজ ও মোনাজাতের পর মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় দেশের মঙ্গলের জন্য দোয়া চান তিনি।

এই শাখার আরও খবর

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au