খেলা

আইসিসির প্লেয়ার অব দা ম্যান্থ নির্বাচিত হলেন আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম

  • 12:03 am - June 08, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার

মেলবোর্ন ৮ জুন

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গত মাসে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। প্রথম ম‌্যাচ জয়ের পর দ্বিতীয় ও তৃতীয় ম‌্যাচ হেরে সিরিজ হারের তিক্ত স্বাদ পায় লিটন দাসের দল। বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তিন ম্যাচে দুই ফিফটিতে ১৪৫ রান করা আমিরাত অধিনায়কই হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়। ধ্রুপদী সেই পারফরম‌্যান্সের কারণে এবার আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ বা মাসসেরা হয়েছেন ওয়াসিম।

অবশ‌্য এই পুরস্কার তার কাছে নতুন নয়। ২০২৪ সালে এপ্রিলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ওয়াসিম। দ্বিতীয়বার আইসিসির মাসসেরা হয়ে এক কীর্তিও গড়েছেন তিনি। সহযোগী সদস্য দলগুলোর প্রথম খেলোয়াড় হিসেবে একাধিকবার মাসসেরা হলেন ৩১ বছর বয়সী ওপেনার।

উচ্ছ্বসিত ওয়াসিম বলেছেন, ‘‘আমি দ্বিতীয়বারের মতো মাসসেরার পুরস্কার জিতে খুব আনন্দিত। আইসিসিকে ধন্যবাদ, আমাকে ভোট দেওয়ার জন্য সকল ভক্তদেরও ধন্যবাদ জানাই। আমি আমার সব সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই—এই পুরস্কার ঠিক যতটা আমার, ততটাই তাদেরও। মে মাসটা আমাদের জন্য স্মরণীয়ই হয়ে থাকবে, শারজায় বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছি। এই জয় আমিরাতের ক্রিকেটের অগ্রগতির প্রমাণ।

ওয়াসিম এ পুরস্কার জিততে পেছনে ফেলেছেন স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলান ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারকে। শুধু বাংলাদেশ সিরিজই নয়, গত মাসে ওয়াসিম উজ্জ্বল ছিলেন আইসিসি বিশ্বকাপ লিগ টু-তেও। ৫০ ওভারের সংস্করণে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৬১, ৪১ ও ৬১ রান করেছিলেন তিনি।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au