খেলা

করোনায় আক্রান্ত নেইমার

  • 4:53 pm - June 08, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার

মেলবোর্ন ৮ জুন

ইনজুরির সঙ্গে লড়াই, ব্রাজিল জাতীয় দলে ডাক না পাওয়া, ক্লাব ছাড়ার গুঞ্জন; সব মিলিয়ে বেশ বিপাকেই ছিলেন তিনি। মরার উপর খাঁড়ার ঘা হিসেবে এবার করোনায় আক্রান্ত হলেন নেইমার। সান্তোসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, কোভিড-১৯ পজিটিভ হয়েছে এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

বিশ্বজুড়ে হঠাৎ বেড়েছে করোনা ভাইরাস। সেই ধাক্কা এবার লাগল ক্রীড়াঙ্গনেও।

সান্তোস জানিয়েছে, তিন দিন আগে করা টেস্টে পজিটিভ এসেছেন নেইমার, ‘গত ৫ জুন অসুস্থ বোধ করা নেইমারের পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেখানেই করোনা পজিটিভ হয়েছে তিনি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

৩৩ বছর বয়সী নেইমারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে সান্তোস, ‘৫ জুন থেকেই নেইমারকে দল থেকে আলাদা রাখা হয়েছে। আমরা আশা করছি করোনা থেকে সেরে উঠে দ্রুতই খেলায় ফিরবেন তিনি।
আগামী ১২ জুন সান্তোসের সঙ্গে মেয়াদ শেষ হচ্ছে নেইমারের। ধারণা করা হচ্ছে, সান্তোস ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবেন নেইমার।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au