খেলা

অবসর বিষয়ে জানালেন রোনালদো!

  • 5:16 pm - June 08, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার

মেলবোর্ন ৮ জুন

ক্রিস্টিয়ানো রোনালদো অবশেষে নিজেই জানালেন, তার ক্যারিয়ারের সময় গোনা শুরু হয়ে গেছে। তবে এখনও অবসরের ঘণ্টা বাজাতে চান না এই পর্তুগিজ সুপারস্টার।স্পেনের বিপক্ষে উয়েফা নেশনস লিগ ফাইনালের আগের এক সংবাদ সম্মেলনে রোনালদো বলেন,আমার খেলার আর বেশি বছর নেই… তবে আমি এখনকার মুহূর্তটা উপভোগ করছি।রোনালদো চলতি বছর ফেব্রুয়ারিতে ৪০ বছর পূর্ণ করেছেন—যা অনেক পেশাদার ক্রীড়াবিদের জন্যই বিদায়ের সময়।

তবে তিনি এখনও খেলে যাচ্ছেন পুরোদমে। যদিও ২০২২ বিশ্বকাপ কিংবা ইউরো ২০২৪-এ তার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি, তবু সৌদি আরবের আল-নাসর ক্লাবে যোগ দিয়ে আবারও গোলের ধারায় ফিরেছেন তিনি।

রোনালদো আরও বলেন, আমি প্রতিদিন বাঁচতে পছন্দ করি। এখনই অবসরের কোনো তারিখ ঠিক করিনি।আমি সুখী, খেলার আনন্দ পাচ্ছি। যতদিন এই অনুভূতি থাকবে, ততদিন খেলে যেতে চাই। 

অল-নাসরেই থাকছেন, ক্লাব বিশ্বকাপেও নয়
সম্প্রতি বিভিন্ন গুঞ্জন উঠেছিল, রোনালদো নাকি ক্লাব বিশ্বকাপে অংশ নিতে কোনো ইউরোপীয় বা অন্য কোনো বড় ক্লাবে অল্প সময়ের জন্য যোগ দিতে পারেন। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল-নাসরেই আপাতত থাকছেন এবং সেখানে থেকেই ক্যারিয়ারের পরবর্তী ধাপ পরিকল্পনা করছেন।

শেষ অধ্যায়ের ইঙ্গিত
রোনালদো বলেছেন, চিকিৎসকরা এখনো তাকে ২৮ বছর বয়সী শরীরের অধিকারী বললেও, তিনিও জানেন ফুটবল জীবনের শেষটা কাছে চঅবসর বিষয়ে জানালেন রোনালদোলে এসেছে। তার পরবর্তী চুক্তির মেয়াদই হয়তো জানিয়ে দেবে তিনি ঠিক কতদিন আরও মাঠে দেখা যাবেন।

২৩ বছরের ক্যারিয়ারের শেষ প্রান্তে এক কিংবদন্তি
২০০২ সালে পেশাদার ফুটবলে অভিষেকের পর দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ার পার করছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও বর্তমানে আল-নাসর-সবখানেই তিনি রেখেছেন অবিস্মরণীয় ছাপ।

তার বিদায়ের দিন যত ঘনিয়ে আসছে, ততটাই বড় হয়ে উঠছে প্রশ্নটি-কে হবেন রোনালদোর পরের কিংবদন্তি?

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au