বাংলাদেশ

ভারতে করোনার নতুন ধরন, বাংলাদেশের বেনাপোল বর্ডারে বাড়তি সতর্কতা

  • 1:01 pm - June 09, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
বেনাপোলে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে।

মেলবোর্ন, ০৯ জুন— ভারতের বিভিন্ন এলাকায় আবারও বাড়ছে করোনার সংক্রমণ। বিশেষ করে ওমিক্রনের একটি নতুন ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর প্রভাবে বাংলাদেশেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে দেশের সব নৌ, স্থল ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে।

চলতি মাসের ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ভারতসহ আক্রান্ত দেশগুলো থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সতর্কতা নিতে হবে।

রবিবার সকালে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী কর্মকর্তারা ভারত ফেরত যাত্রীদের মধ্যে করোনা টেষ্ট করেন।

ভারত ফেরত যাত্রী সুধির মণ্ডল বলেন, “দশদিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম। আজ দেশে ফিরলাম। ভারতে করোনার বিষয়ে কোনো পরীক্ষা বা সতর্কতা চোখে পড়েনি।”

আরেক যাত্রী রানী দাস বলেন, “এক মাস ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরলাম। করোনা সংক্রমণ বাড়ার খবর সেভাবে শোনা যায়নি, কিন্তু বেনাপোলে এসে দেখি পরীক্ষা চলছে।”

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন, “ভারতের কিছু স্থানে ওমিক্রনের নতুন ধরন ছড়িয়েছে বলে খবর এসেছে। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে আমরা ভারত ফেরত যাত্রীদের শরীরে করোনা উপসর্গ রয়েছে কি না, তা পরীক্ষা করছি। কারও উপসর্গ পাওয়া গেলে তাকে আইসোলেশনে পাঠানো হবে।”

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে বাখের আলী কীভাবে ‘কবির’ হলেন: মার্ক অ্যান্ড এইউএর তদন্তে নানা অভিযোগ

মেলবোর্ন, ২৩ জুলাই:  ঢাকা: বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au