খেলা

প্রত্যাশার চাপ অনুভব করছে না বাংলাদেশ

  • 2:42 am - June 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার

মেলবোর্ন ১০ জুন

ম্যাচ ঘিরে সকলের প্রত্যাশার পারদ তুঙ্গে। তবে প্রত্যাশার চাপ অনুভব করছেন না বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও আত্মবিশ্বাসী ছিলেন তিনি।

ঘরের মাঠে সমর্থক থাকবে প্রায় ২০ হাজারের মতো। এছাড়া পুরো দেশের মানুষের চোখ এই ম্যাচে। কোনো চাপ অনুভব করছেন কিনা? এমন প্রশ্নের জবাবে জামাল বলেন, ‘আমরা ১০ জন দর্শকের সামনে খেলি বা ২০ লাখ দর্শকের সামনে, চাপ একই।

আমাদের পারফর্ম করতে হবে। তো কত মানুষ ম্যাচ খেলতে এলো, সেটা কোনও বিষয় নয়। দিনশেষে আমাদের জিততে হবে। দেশের জন্য আমাদের পারফর্ম করতে হবে। অবশ্যই আমরা দর্শকের উপস্থিতি অনুভব করবো। কিন্তু আমাদের জিততে হবে, পারফর্ম করতে হবে।
শিলংয়ের মতো ঢাকায়ও দেখা গেল একই দৃশ্য। কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে এক মিনিটও খেলার সুযোগ পাননি। একই ঘটনার পুনরাবৃত্তি কি আবারও হবে?

এশিয়ান কাপ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে তাই জামালের কাছে প্রশ্ন রাখা হয়, সেই ম্যাচে খেলতে পারবেন কি না৷ যদিও কোনো নিশ্চয়তা দিতে পারেননি। তবে খেলতে না পারলে কষ্ট পাবেন তিনি।

শেষ মুহূর্তের প্রস্তুতিতে রাতে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ৷ সেখানেই শুরুর একাদশ ঠিক করবেন কাবরেরা। এর আগে সংবাদ সম্মেলনে জামাল জানিয়ে রাখলেন তিনি খেলতে চান, ‘আমি সবসময়ই খেলতে চাই। ১০ মিনিট হোক বা ৬০ মিনিট। তবে খেলতে না পারাটা যন্ত্রণাদায়ক। কিন্তু দিনশেষে দল সবার আগে। যারা খেলবে তাদের শুভকামনা ও উৎসাহ দেব নিজের সেরাটা দেওয়ার জন্য।

বাংলাদেশ দলের প্রতি প্রত্যাশা আগের চেয়ে অনেক বেড়েছে। জামাল সেটা ভালো করেই জানেন, ‘এখন আমাদের নিয়ে প্রত্যাশাও অনেক বেশি। বিশেষ করে বাছাইয়ের সবশেষ ম্যাচের পর এই প্রত্যাশা বেড়েই চলেছে এবং আমাদের প্রত্যাশাও যে অনেক উঁচুতে, সেটা আমি মনে করি। তাই দেশের মানুষদের, সমর্থকদের, নিজেদের এবং পরিবারকেও দেখানোর সুযোগ মঙ্গলবার।

জাতীয় স্টেডিয়ামেই সিঙ্গাপুরের বিপক্ষে শেষবার সাক্ষাৎ হয়েছিল বাংলাদেশের। ১০ বছর আগের সেই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারেনি স্বাগতিকরা। জামালকে তখন জাতীয় দলে নতুনই বলা যায়। এখন তিনি দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। এবারও চেষ্টা থাকবে আগে গোল করার, তবে তিন পয়েন্ট অর্জন করাটাই মূল লক্ষ্য।
জামাল বলেন, ‘প্রথমে গোল করতে পারলে ভালো পারফরম্যান্স করার সুযোগ থাকবে। তবে অবশ্যই ম্যাচটি আমাদের জিততে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জেতার জন্য গোল দরকার। এরপর যদি ক্লিনশিট রাখতে পারি সেটা আরও ভালো। তবে ১-০ হোক ৩-০ গোলে, দিনশেষে আমরা তিন পয়েন্ট পাব। এটাই আমাদের মূল লক্ষ্য।

সিঙ্গাপুরের শক্তির দিক তুলে ধরে জামাল আরও বলেন, ‘সিঙ্গাপুর বল পজেশনে খুব ভালো। তাই আমাদের ঝামেলা সৃষ্টি করতে হবে। আক্রমণে ওঠার ক্ষেত্রে ও সেট পিসের দিক থেকে তারা খুব শক্তিশালী। মালদ্বীপের বিপক্ষে ৩ গোলের দুটিই তারা সেট পিস থেকে করে। তাই সেগুলো কীভাবে নষ্ট করা যায়, তা নিয়ে আলাপ হয়েছে।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au