বিশ্ব

আহমেদাবাদে বিধ্বস্ত বিমানে ১৬৯ জন ভারতীয় ও ৫৩ ব্রিটিশ যাত্রী ছিলেন

  • 12:37 am - June 13, 2025
  • পঠিত হয়েছে:৪৯ বার

মেলবোর্ন, ১৩ জুন— ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে ২৪২ যাত্রীসহ লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এই যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন বলে জানিয়েছে ভারতীয় এই এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। এতে প্রায় ২৪২ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। দিল্লি সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারায় এবং আবাসিক এলাকার কাছে বিধ্বস্ত হয়। এরপরই আগুন ধরে যায় পুরো উড়োজাহাজে। চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। এতে প্রায় ২৪২ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন।

এখনো পর্যন্ত ঠিক কতজন নিহত বা গুরুতর আহত হয়েছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যাত্রী সংখ্যা এবং দুর্ঘটনার ভয়াবহতা বিচার করে গুরুতর হতাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে ২০০ জনের বেশি যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, বিধ্বস্ত হওয়ার সময় আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

বিমানটি টেক-অফের কিছুক্ষণের মধ্যেই নিচে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময়ই যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

গুজরাট পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। উদ্ধার কাজ চলছে।

এই শাখার আরও খবর

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫

মেলবোর্ন, ১৯ জুন- পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বন্দুক ও বোমা হামলায় অন্তত ৩৫ জন…

ভারী বৃষ্টিতে পশ্চিমবঙ্গে ধস ও বন্যার আশঙ্কা, দার্জিলিং–শিলিগুড়ি সড়ক যোগাযোগ বন্ধ

মেলবোর্ন, ১৯ জুন- রাতভর টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পাহাড়ি ও সমতল এলাকা। পাহাড় থেকে সমতল পর্যন্ত বিভিন্ন জায়গায় ধস, সেতু…

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান, নিজেদের বিজয়ী ঘোষণা ইরানের

মেলবোর্ন, ১৯ জুন- মধ্যপ্রাচ্যজুড়ে কয়েক মাস ধরে চলা উত্তেজনা, সামরিক সংঘাত, জ্বালানি বাজারের অনিশ্চয়তা এবং বৈশ্বিক উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে ১৪ দফা সমঝোতা স্মারকে স্বাক্ষর…

যেভাবে দুটি শান্তিচুক্তি নস্যাৎ করতে চান নেতানিয়াহু

মেলবোর্ন, ১৯ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক সামরিক পদক্ষেপ নতুন করে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিকে সংকটের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে,…

দেড় মাসের শিশুকন্যাকে ২৫ হাজার টাকায় বিক্রি, পুলিশের অভিযানে উদ্ধার

মেলবোর্ন, ১৯ জুন- মাগুরায় চাঞ্চল্যকর এক ঘটনায় অর্থকষ্টের কারণে নিজের দেড় মাস বয়সী কন্যাশিশুকে স্ত্রীর অগোচরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। শিশুটি…

ইরানের ওপর নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১৯ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au