বাংলাদেশ

অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন অবস্থায় গাছের নিচ থেকে উদ্ধার

  • 12:54 am - June 13, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
অভিনেতা সমু চৌধুরী।

মেলবোর্ন, ১৩ জুন— অভিনেতা সমু চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ময়মনসিংহের গফরগাঁও থেকে উদ্ধার করা হয়েছে। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

বৃহস্পতিবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘সমুদাকে (সমু চৌধুরী) আমরা পাশ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসব। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের স্পেশাল তত্বাবধানে হচ্ছে।

তিনি বলেন, সমুদাকে মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেছে। এরকম খবর পেয়ে আমরা নিকটস্থ থানায় যোগাযোগ করি। ওখানে আমাদের লোকজন আছে। তাদের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব ওনাকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি।’

হঠাৎ সমুর এরকম অসুস্থতার কারণ জানতে চাইলে অপু বলেন, ‘ওনার এই সমস্যা আগে থেকেই ছিল। এর আগে অনেকটা সময় ভারসাম্যহীন ছিলেন তিনি।’

সমু চৌধুরীকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রথম লেখা হয় লুরিহাজ মালসি নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে। সেখানে দেখা যায় গাছের নিচে পাটিতে গামছা পরিহিত অবস্থায় শুয়ে আছেন অভিনেতা।

ছবির ক্যাপশনে লেখা হয়, ‘চলচ্চিত্র ও নাট্যকার সমু চৌধুরী আজ বৃহস্পতিবার মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে এভাবেই শুয়ে আছেন। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ওনার আত্মীয়স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার চলচ্চিত্রের এই গুনি ব্যক্তিকে সাহায্যের মাধ্যমে, সবাই শেয়ার করে দেবেন উনি যেন ওনার প্রিয়জনদের কাছে সহি সালামতে পৌছে যেতে পারেন। জায়গাটার নাম (মুখী শাহ্ মিসকিন মাজার, গফরগাঁও, ময়মনসিংহ।) এর কিছুক্ষণ পর অপু জানান, নিরাপদ স্থানে নেওয়া হয়েছে সমু চৌধুরীকে।’

সমু চৌধুরীকে সবশেষ দেখা গেছে ‘ক্ষতিপূরণ’ নামের একটি ইউটিউব ফিল্মে। এটি নির্মাণ করেছেন মোস্তফা কামাল রাজ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মালাইকা চৌধুরী ও ইয়াশ রোহান।

এই শাখার আরও খবর

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au