খেলা

দীর্ঘ সময় বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে চান মিরাজ

  • 11:18 pm - June 13, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার

মেলবোর্ন ১৩ জুন

এমন নয় যে, এবারই প্রথম অধিনায়ক হয়েছেন তিনি। নাজমুল হোসেন শান্তর জায়গায় গত বছরও চার ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। যদিও ফল ভালো হয়নি। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজে ভালো খেলে তিনটি ফিফটি হাঁকিয়েছিলেন।

এবার পুরোদস্তুর ওয়ানডে অধিনায়ক হলেন মিরাজ। সেটি এক কিংবা দুই সিরিজ নয়, এক বছরের জন্য। তবে এই এক বছরের মধ্যে ওয়ানডে বিশ্বকাপ নেই। এখন মিরাজ সেই বিশ্বকাপ পর্যন্ত দল পরিচালনার দায়িত্বে থাকবেন কিনা, সেটিই প্রশ্ন।

যদি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত মিরাজকে অধিনায়ক করা হতো, সেটা ভালো হতো কিনা? এখন মিরাজ কী ভাবছেন এ বিষয়ে?
শুক্রবার মিরপুর শেরে বাংলায় সংবাদ সম্মেলনে সে প্রশ্নও উঠলো। মিরাজ উত্তরের প্রথমেই বলে নিলেন, ‘বেশি সময় ধরে থাকলে ভালো হয়। কিন্তু সেটা বোর্ডের এখতিয়ার। বোর্ডই ভালো বলতে পারবে, তারা কাকে কতদিনের জন্য অধিনায়ক করবে, রাখবে।

মিরাজের অনুভব, আগামী দুই বছরকে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) দুই ভাগে ভাগ করেছে। প্রথম ভাগে আছে অবস্থার উন্নয়ন ।

আসল সত্য হলো, সব সময় ভালো খেললেও এখন বাংলাদেশ ওয়ানডেতেও ভালো খেলছে না। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গে মিলে সর্বশেষ ৭ ওয়ানডের ৬ টিতেই হেরেছে বাংলাদেশ।

মিরাজের ভাবনা, সেই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার চিন্তাই আগে করছে বিসিবি। দলের পারফরম্যান্সে স্থিতি আসলে তারপর বিশ্বকাপে ক্যাপ্টেন্সি নিয়ে সিদ্ধান্ত।

তাই মিরাজের মুখে এমন কথা, ‘ওয়ানডেতে আমরা এখন একটু স্ট্রাগল করছি। আমার মনে হয়, বোর্ড আগে ওয়ানডে দলকে দাঁড় করানোর চেষ্টা করছে। সে চিন্তাটাই এখন আগে। এরপরের প্ল্যান কী হবে, সেটা সময়ই বলে দেবে। এখন হয়তো আগে আমাদের কাজ হলো ওয়ানডে দলকে দাঁড় করানো। দু’জন সিনিয়র প্লেয়ার অবসরে। আমার কাছে মনে হয় যারা সুযোগ পাবে, তাদেরও এক বছরের মধ্যে সব কিছু সেট করতে হবে।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au