সর্বশেষ

চোকার অপবাদ ঘুচিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের কাছাকাছি দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

  • 4:50 am - June 14, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার

মেলবোর্ন ১৪ জুন

প্রথম ইনিংসের ব্যর্থতা ঝেড়ে ফেলে দ্বিতীয় ইনিংসে লড়াইয়ে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম কোনো বৈশিক শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে প্রোটিয়ারা। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে জবাব দিচ্ছে টেম্বা বাভুমার দল। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বেশ আশা জাগানিয়া ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরির দেখা পেয়েছেন এডেন মার্করাম ও প্রোটিয়া অধিনায়ক অপরাজিত রয়েছেন ৬৫ রানে।

নিজেদের প্রথম ইনিংসে ২১২ রান সংগ্রহ করেছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৩৮ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসেও ২০৭ রান করেছে অসিরা। দুই ইনিংস মিলিয়ে ২৮১ রানের লিড দেয় প্রোটিয়াদের। ২ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শেষ করেছে দলটি৷ জয়ের জন্য এখনো তাদের প্রয়োজন ৬৯ রান।

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। উদ্বোধনী জুটি থেকে আসে ৯ রান। ব্যক্তিগত ৬ রান করেই ফিরে যান রায়ান রিকেল্টন।

এরপর অবশ্য বেশ খানিকটা সময় আরেক ওপেনার এইডেন মার্করামকে সঙ্গ দেন তিন নম্বরে নামা উইয়ান মুল্ডার। দ্বিতীয় জুটিতে তারা তোলেন ৬১ রান। মিচেল স্টার্কের বলে মার্নাস লাবুশেনের ক্যাচ হয়ে মুল্ডার ফিরে যায়। ভাঙে সেই জুটি। ফেরার আগে ৫ চারে ৫০ বলে ২৭ রান করেন তিনি।

চার নম্বরে নামা অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে আবারও জুটি গড়ে তোলেন মার্করাম। সেই জুটিতে আসে ১৪৩ রান।

এর আগে ৮ উইকেটে ১৪৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ক্রিজে ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মিচেল স্টার্ক আর নাথান লায়ন। তবে দিনের শুরুতেই হতাশ হতে হয় অসিদের। এদিন মাত্র ২ রান করেই বিদায় নেন লায়ন।

সেই হতাশা অবশ্য বাড়তে দেননি লেজের দিকের দুই ব্যাটার স্টার্ক আর জস হ্যাজেলউড। ১০ম ব্যাটার হিসেবে উইকেটে এসে স্টার্ককে যোগ্য সঙ্গ দেন হ্যাজেলউড। দুজনে মিলে শেষ উইকেটে গড়ে তুলেন ১৩৫ বলে ৫৯ রানের জুটি।

এই শাখার আরও খবর

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au