বিশ্ব

ইসরায়েল ইরানের সার্বভৌমত্বে আঘাত হেনেছে, ফলাফল সুদূরপ্রসারী: চীন

  • 8:47 am - June 14, 2025
  • পঠিত হয়েছে:১৬৬ বার
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। ছবি: গ্লোবাল টাইমস

মেলবোর্ন, ১৪ জুন—ইসরায়েল ইরানের সার্বভৌমত্বের ওপর হামলা করেছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। এই আঘাতের ফলাফল গভীর ও সুদূরপ্রসারী হবে বলে উদ্বেগও জানিয়েছেন তিনি।

শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে বিষয়টি জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে লিন জিয়ান এ প্রসঙ্গে বলেন, “ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর আঘাত হানা হয়েছে এবং চীন এই হামলার বিরোধী। কারণ এ ধরনের হামলায় মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং কেউই চায়না যে ওই অঞ্চলে আকস্মিকাবে সংঘাতের উল্লম্ফন ঘটুক।”

“মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানো, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এ হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবপক্ষকে সচেষ্ট হওয়র আহ্বান জানাচ্ছে চীন। উত্তেজনা হ্রাসে যে কোনো গঠনমূলক ভূমিকা পালনের জন্য চীন প্রস্তুত আছে”—বলেন লিন জিয়ান।

শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের আট শহরে ব্যাপক হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। হামলায় নিহত হয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান জেনারেল হোসাইন সালামি, খতম আল আনবিয়া হেডকোয়ার্টার প্রধান লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রশীদ, আইআরজিএসের বিমানবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার আমির আলী হাজিজাদেহসহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের কমান্ডার ও সামরিক কর্মকর্তা।

এছাড়াও প্রাণ হারিয়েছেন ইরানের দুই পরমাণু বিজ্ঞানীয় ফেরেয়দুন আব্বাসি এবং মোহাম্মদ মাহদি তেহরাঞ্চি। ফেরেয়দুন আব্বাসি ইরানের পরমাণু প্রকল্পের প্রধান ছিলেন।

এদের পাশপাশি নিহত হয়েছেন ৭৮ জন বেসামরিক নাগরিক এবং আহত হয়েছেন আরও ৩২৯ জন। বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ইরানের ৮ শহরের অন্তত ১০০টি স্থাপনায় আঘাত করেছে আইএএফ। এসব স্থাপনার সবগুলোই ইরানের পরমাণু প্রকল্প এবং সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট।

এখানে উল্লেখ্য যে চীন ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক মিত্রদের মধ্যে অন্যতম। ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধজ্ঞাগুলোর সমালোচনা বহুবার করেছে বেইজিং।

মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় দেশ সৌদি আরবের সঙ্গে দ্বন্দ্ব ছিল ইরানের। মূলত চীনের আন্তরিক প্রচেষ্টাতেই ২০২৩ সালে দুই দেশের মধ্যকার কূটনৈতিক শীতলতার বরফ গলে।

 

এই শাখার আরও খবর

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর সৌদি আরবের নিরাপত্তা জোরদারে যৌথভাবে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান,…

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

ফ্রান্সে জেন-জি আন্দোলন, শিক্ষা সংকটে রাজপথে শিক্ষার্থীরা

বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে একের পর এক বিক্ষোভের পর এবার ফ্রান্সেও ছড়িয়ে পড়েছে তথাকথিত ‘জেন-জি আন্দোলন’। দেশটির উচ্চবিদ্যালয়গুলোর শিক্ষক ও সহায়ক কর্মীর সংকট, জরাজীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au