বিশ্ব

ওয়াশিংটন ডিসিতে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত

  • 10:42 pm - May 04, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার

মেলবোর্ন, ৪ মে- দ্বিপাক্ষিক বিনিয়োগ ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ২০২৬ সালের সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে ২৫ সদস্যের একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ৩ থেকে ৬ মে পর্যন্ত চলা এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে জ্বালানি, প্রযুক্তি, কৃষিব্যবসা, প্রকৌশল ও ব্যবসায়িক সেবা খাতের মতো গুরুত্বপূর্ণ খাতের ২৫ জন শীর্ষ ব্যবসায়ী নেতা অংশ নিচ্ছেন।

আজ ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতেএ তথ্য জানানো হয়েছে।

মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিকের আয়োজনে এই সম্মেলনকে সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। এর মাধ্যমে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলোর সংযোগ স্থাপন করা হয়, যা নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে।

এবারের সম্মেলনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে। সম্মেলনে তুলে ধরা হবে, কীভাবে বৈদেশিক বিনিয়োগ যুক্তরাষ্ট্রের উদ্ভাবনও অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং বিনিয়োগের সুযোগ সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ে তথ্য চেয়েছে দুদক

শ্যামল সান্যাল, ঢাকা মেলবোর্ন, ৪ মে-  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাখিলকৃত সম্পদ বিবরণী পুনঃযাচাইওজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্ট তথ্য চেয়েছে দুর্নীতি দমন…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ভারতের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ

মেলবোর্ন, ৪ মে- ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) বলেছে, বাংলাদেশের নতুন সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ কৌশল এবং ভারতের নিজস্ব উন্নয়ন অভিজ্ঞতার মধ্যে…

পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়, ২০০ পেরিয়ে ক্ষমতার দোরগোড়ায়

মেলবোর্ন, ৪ মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬–এর ফলাফল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাথমিক গণনা অনুযায়ী, বিজেপি ২০০টির বেশি আসনে এগিয়ে বা জয়ী হয়ে একক…

অস্ট্রেলিয়ায় ৫ বছরের শিশুকন্যা হত্যায় ৪৭ বছর বয়সী জেফারসন লুইস অভিযুক্ত

মেলবোর্ন, ৪ মে: অস্ট্রেলিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। শিশুটির মরদেহ, যার নাম দেওয়া হয়েছিল কুমাঞ্জায়ি…

মমতার দুর্গে বিজেপির উত্থানের নেপথ্যে ৫ ‘ম’

মেলবোর্ন, ৪ মে- ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে দীর্ঘদিনের প্রভাবশালী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে…

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কেন আলোচনায়, এটির মালিক কে হবে?

শ্যামল সান্যাল, ঢাকা ৪ মে ২০২৬: ব্রিটিশ নিয়ন্ত্রিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার ঐতিহাসিক ভাবে দাবি রয়েছে। সম্প্রতি এই দাবি ঘিরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au