2. Secondary Lead News

ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র

  • 4:51 pm - June 14, 2025
  • পঠিত হয়েছে:১৮৪ বার
রেড সাগরে ইউএসএস ডুইট ডি. আইজেনহাওয়ার বিমানবাহী রণতরিতে একটি F/A-18F সুপার হর্নেট জেট উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন নৌবাহিনীর নাবিকরা। (ছবি: ইউ.এস. নেভি)

মেলবোর্ন, ১৪ জুন— ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রসহ একাধিক মিত্র দেশ। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করেছে এসব দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

বার্তা সংস্থা সিএনএন জানায়, ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে তারা নিশ্চিত হয়েছে—ইরানের হামলার সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয়। একইসঙ্গে ওই অঞ্চলের আরও কয়েকটি দেশও ইসরায়েলের পাশে দাঁড়ায়।

একটি সূত্র জানিয়েছে, “এটা প্রথমবার নয়। এর আগেও, ২০২৪ সালের এপ্রিল মাসে একইভাবে ইরানের বড় পরিসরের হামলা প্রতিহত করতে একযোগে কাজ করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আঞ্চলিক কয়েকটি আরব দেশ।”

২০২৪ সালের ওই হামলায় ইরান একসঙ্গে ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন ইসরায়েলের দিকে ছুড়েছিল। সে সময় ইসরায়েল দাবি করে, তাদের ‘আয়রন ডোম’ ও পশ্চিমা মিত্রদের সহায়তায় ৯৯ শতাংশ আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়েছিল।

তবে এবারের হামলায় ইরানের পাল্টা প্রতিক্রিয়া আরও গতিশীল ও পরিকল্পিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা ক্রমেই বাড়ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকেও জানানো হয়েছে—তারা ইসরায়েলের পাশে রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।
এই ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে দিয়ে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক সম্প্রদায়।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au