বিশ্ব

ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে, খামেনি কোথায় আছে জানি তবে এখনই হত্যা নয়: ট্রাম্প

  • 5:25 am - June 18, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

মেলবোর্ন, ১৮ জানুয়ারি— ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কোথায় অবস্থান করছেন, তা যুক্তরাষ্ট্র জানে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনই তাকে হত্যা করার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা জানি তথাকথিত ‘সুপ্রিম লিডার’ কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ টার্গেট, তবে সেখানে তিনি নিরাপদ। আমরা এখনই তাকে সরিয়ে দিচ্ছি না (মানে হত্যা করছি না!), অন্তত আপাতত নয়।

ট্রাম্প আরও লিখেছেন, আমরা চাই না বেসামরিক নাগরিক কিংবা মার্কিন সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। তবে আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে।

তিনি আরও লিখেন, “আমরা ইরানের আকাশ এখন পুরোপুরি এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি।”

পরে আরও একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ!

এর আগে ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার ‘পুরোপুরি অবসান’ চান বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, শুধু যুদ্ধবিরতি নয়, বরং এর চেয়েও বেশি কিছু চাইছেন তিনি।

ট্রাম্প বলেন, আমি যুদ্ধবিরতির জন্য এখানে আসিনি। আমরা যুদ্ধের চেয়ে ভালো কিছু খুঁজছি। আমি চাই এটি শেষ হোক—একেবারে বাস্তবেই শেষ, শুধুই বিরতি নয়।

তিনি আরও বলেন, আমি চাই ইরান পুরোপুরি হার মেনে নিক।

সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল

এই শাখার আরও খবর

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au