বিশ্ব

ইরানের পাল্টা হামলা, আহত অন্তত ৩০

  • 6:46 pm - June 19, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
ছবিঃ দ্য টাইমস অব ইসরায়েল

ইসরায়েলে জোরালো পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির  চার স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে। এর তিনটি ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে, বিশেষ করে তেল আবিব সংলগ্ন গুশ দান এলাকায়। এ অঞ্চলটিকে বৃহত্তর তেল আবিব হিসেবেও চিহ্নিত করা হয়।

হামলায় ইসরায়েলের কয়েকটি ভবনে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। হোলোন এলাকায় একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। আরেকটি আঘাতের স্থান ছিল সোরোকা হাসপাতালের কাছাকাছি। এটি ইসরায়েলের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র।গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষিতে এই মুহূর্তে এখানে অনেক আহত সৈন্য চিকিৎসা নিচ্ছেন।ইরানের আরাক হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানোর খবরের মধ্যেই পাল্টা হামলার এই সংবাদ পাওয়া গেলো।

টাইমস অব ইসরায়েল পত্রিকায় প্রকাশিত বেশ কিছু নিউজে জানা যায়,  ক্ষেপনাস্ত্রের আঘাতে হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাংবাদিক ইমানুয়েল ফ্যাবিয়ান জানান, ক্ষেপণাস্ত্রের আঘাতে হাসপাতালের একাংশের ছাদ ধসে পড়েছে।

জানা যায়, হাসপাতালটি ইরানের সরাসরি লক্ষ্যবস্তু ছিল না। পাশে অবস্থিত একটি ভবনেই মূলত আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। কিন্তু তার অভিঘাতে হাসপাতালটিও বড় ক্ষতির মুখে পড়েছে। চিকিৎসাকর্মীরা সাধারণ মানুষকে অনুরোধ করেছেন—আঘাতস্থলের কাছে যেন কেউ না আসে। কেউ ধ্বংসাবশেষের নিচে আটকে আছেন কিনা ধ্বংসস্তূপে খুঁজে দেখা হচ্ছে। হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানায় ইসরায়েল গণমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা টেলিগ্রামে জানায়, আজ সকালের এই ক্ষেপণাস্ত্র হামলার “মূল লক্ষ্য ছিল আইডিএফ সিফোরওয়ান নামে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা দপ্তর এবং গাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা শিবির। এই সামরিক স্থাপনাটি সোরোকা হাসপাতালের ঠিক পাশেই বলে জানাচ্ছে ইরান।

এদিকে সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে ‌‘ইচ্ছাকৃত’ ও ‘অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন ইসরাইলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শারেন হাসকেল। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়। আর  ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আজকের এই হামলার কারণে দেশজুড়ে সতর্কতা সাইরেন বেজে উঠে এবং মানুষ নিরাপদ আশ্রয়ে গিয়ে লুকায়।

এদিকে আল জাজিরার বলছে, তেল আবিব ও জেরুজালেমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যম জানায়,  অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।

এই শাখার আরও খবর

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au