খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের নতুন চেয়ারম্যান মাহবুবুল আনাম

  • 2:06 am - June 20, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার

মেলবোর্ন ২০ জুন

বিপিএলের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিসিবির প্রভাবশালি পরিচালক মাহবুবুল আনাম। এর আগে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ এই দায়িত্বে ছিলেন। এদিকে, বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্টস অ্যাডভাইজরি কমিটিতে তিনজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। ঈদের ছুটি শেষে ফিরে এসে বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন এই উপদেষ্টা কমিটিতে জায়গা পেয়েছেন পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেন, ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি এবং আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদী।

ক্রিকেট পর্যটনের বিকাশে পরামর্শ দিতে সাখাওয়াত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেট ট্যুরিজম অ্যাডভাইজর হিসেবে। দেশের পর্যটন খাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি এবং এ খাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতিও পেয়েছেন।

ক্রিকেট অ্যাডভাইজর হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ আবিদ হোসেন সামি, যিনি একজন অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

অন্যদিকে, লিগ্যাল অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার শাইখ মাহাদী। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত মাহাদী ক্রিকেট প্রশাসনে আইনি দিক নির্দেশনায় ভূমিকা রাখবেন।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au