খেলা

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন আলিফ

  • 4:23 am - June 21, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার

মেলবোর্ন ২১ জুন

এশিয়া কাপ আর্চারির (লেগ-২) রিকার্ভ পুরুষ এককে ফাইনাল নিশ্চিত করার মধ্য দিয়েই পদক জয়ের আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশের প্রতিভাবান আর্চার আব্দুর রহমান আলিফ। এবার সেই আশ্বাস রূপ নিল বাস্তবতায়।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি এই আর্চার। লড়াইটা ছিল রুদ্ধশ্বাস।

তবে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন আলিফ। প্রথম দুই সেট জিতে এগিয়ে যান ২৮-২৭ ও ২৯-২৮ পয়েন্টে।
তবে হার মানেননি গাকুতো। পরের দুই সেট ২৮-২৭ ও ২৭-২৬ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান জাপানের এই আর্চার।
সব কিছু নির্ভর করছিল পঞ্চম ও শেষ সেটের উপর। এখানে নিজের সেরা ছন্দে ফিরে আসেন আলিফ। দারুণ নৈপুণ্যে ২৯-২৬ পয়েন্টে সেটটি জিতে নিশ্চিত করেন কাঙ্ক্ষিত স্বর্ণপদক।

এর আগে এলিমিনেশন রাউন্ডে ‘বাই’ পেয়ে আলিফ সহজেই জায়গা করে নেন শেষ বত্রিশে। সেখানে চীনের আলিনকে ৬-২ ব্যবধানে হারিয়ে ওঠেন শেষ ষোলোতে। এরপর মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬-৪ এবং চাইনিজ তাইপের লি কাই-ইয়েনকে জমাট লড়াইয়ে ৭-৩ ব্যবধানে হারিয়ে পৌঁছে যান সেমি-ফাইনালে। সেমিতে চাইনিজ তাইপের চেন পিন-আনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে জায়গা করে নেন ফাইনালে।

তবে দলগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে সফল হতে পারেনি বাংলাদেশ। আব্দুর রহমান আলিফ, রাম কৃষ্ণ সাহা ও রাকিব মিয়াকে নিয়ে গড়া দলটি চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৩ সেট পয়েন্টে হেরে শেষ করে পদক লড়াই। ম্যাচের শুরুতে ৫৬-৫৩ ব্যবধানে পিছিয়ে পড়লেও দ্বিতীয় সেটে ৫৩-৫৩ সমতা আনে বাংলাদেশ। তৃতীয় সেট ৫৬-৫৫ ব্যবধানে জিতে ম্যাচে ফেরে দলটি। তবে চতুর্থ সেটে ৫৬-৫২ ব্যবধানে হেরে ব্রোঞ্জ হাতছাড়া হয়।

এই ইভেন্টে ভারতকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাপান। এদিকে কম্পাউন্ড পুরুষ এককে বাংলাদেশের হিমু বাছাড়ের সামনে ছিল ব্রোঞ্জ জয়ের সুযোগ। ভারতের সাচিন ছেছির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও মাত্র দুই পয়েন্টের ব্যবধানে (১৪৮-১৪৬) হেরে পদক হাতছাড়া করেন তিনি।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au