সর্বশেষ

নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলকে ধুয়ে দিলো চীন-রাশিয়া-পাকিস্তান

  • 5:02 pm - June 21, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ইসরালের কড়া সমালোচনা করেন জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং।

মেলবোর্ন, ২১ জুন— ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান এবং আলজেরিয়া। শুক্রবার (২০ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানান দেশগুলোর প্রতিনিধিরা। একইসঙ্গে সতর্ক করে বলেছেন, এই হামলা আঞ্চলিক শান্তির জন্য বড় ধরনের হুমকি।

ইরান ইস্যুতে চীন, পাকিস্তান, রাশিয়া এবং আলজেরিয়ার অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে দেয়ার বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং বলেন, পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগে ইসরাইলের ‘যত দ্রুত সম্ভব অস্ত্র বিরতি ঘোষণা করা উচিত’।

ফু কং বলেন, ইসরাইলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে, যার ফলাফল ‘বিপর্যয়কর হতে পারে’।

চীনের দূত আরও বলেন, পারমাণবিক ইস্যুটি অবশ্যই ‘সংলাপ ও আলোচনার পথে ফিরিয়ে আনা’ প্রয়োজন।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেনে, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এসব হামলা আমাদেরকে একটি অদৃশ্য পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।’

তিনি সতর্ক করে বলেন, নিরাপত্তা পরিষদ এই হামলার দায় এড়াতে পারে না এবং পরিস্থিতিটি বস্তুনিষ্ঠভাবে মূল্যায়ন করতে হবে। তিনি আরও বলেন, পারমাণবিক স্থাপনাগুলোকে হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করা যাবে না। ইসরাইলকে অবিলম্বে ইরানের ওপর আক্রমণ এবং অভিযান বন্ধ করার আহ্বান জানান তিনি।

এসময় জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইরানের ইসরাইলের অযৌক্তিক ও অবৈধ আগ্রাসনের তীব্র নিন্দা জানান। রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ বলেন, ইসলামাবাদ তেহরানের ওপর ইসরাইলের সামরিক হামলার তীব্র নিন্দা জানায়। এটি সমগ্র অঞ্চল এবং পুরো বিশ্বের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি।

পাকিস্তানি রাষ্ট্রদূত পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইলের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকটের জন্য ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করেন।

এছাড়া আলজেরিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত আমার বেনডজামা ইসরাইলি হামলাকে ‘একটি অপ্রীতিকর এবং অযৌক্তিক কাজ বলে অবিহিত করেন। এ ঘটনাকে জাতিসংঘের সনদের একটি সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি।

এই শাখার আরও খবর

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে স্কুল ড্রেস, জানালেন শিক্ষামন্ত্রী

মেলবোর্ন, ১৬ জুন- দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী জুলাই মাস থেকেই বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার। একই সঙ্গে সারা দেশে মিড-ডে…

হাম ও উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ

মেলবোর্ন, ১৬ জুন- দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে…

৩ মামলায় মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই

মেলবোর্ন, ১৬ জুন- তিনটি পৃথক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম। তবে আরও তিনটি মামলায় জামিন সংক্রান্ত রুল বিচারাধীন থাকায়…

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

মেলবোর্ন, ১৬ জুন- জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au