লিড নিউজ

ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত

  • 9:51 pm - June 21, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও দেশীয় সংবাদমাধ্যম নউর নিউজ জানিয়েছে, গত ১৩ জুনের সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি আক্রমণে ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং প্রায় ৩,৫০০ জন আহত হয়েছেন । এটি ইরানের সরকারের  প্রথম আনুষ্ঠানিক হতাহত পরিসংখ্যা, যা বিবিসিও তুলে এনেছে ।

তিনি আরও জানিয়েছেন, ইরানে গত সপ্তাহে একত্রে অন্তত ৫ জন নিহত হয়েছেন, এরমধ্যে আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তা–সৈন্যও আক্রমণের শিকার হন ।

এর আগে ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছিল ইরানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছিল ২২৪ জন, তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি শুক্রবার দেখিয়েছে নিহত সংখ্যা ৬৫৭ ।
এদিকে, ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে

বলা হয়েছে, শনিবার দেশটির খোররামাবাদ শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নউর নিউজ বলছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ কর্মকর্তা ও সৈন্য নিহত হয়েছেন।

এই শাখার আরও খবর

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au