খেলা

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা

  • 7:53 am - June 22, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার

মেলবোর্ন ২২ জুন

অস্ট্রেলিয়ার ফ্র‍্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা দ্বিতীয় মৌসুমে বিগ ব্যাশে দল পেয়েছেন রিশাদ হোসেন। বিগ ব্যাগের বর্তমান চ‌্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস এবারও ড্রাফট থেকে ২৩ বছর বয়সী বাংলাদেশি স্পিনারকে দলে নিয়েছে। গত আসরে তাকে দলে নিয়েছিল হোবার্ট। কিন্তু নানা জটিলতায় সেবার তার খেলা হয়নি। এবার পুরো মৌসুম তাকে পাওয়া যাবে এমনটাই জানিয়েছে, বিগ ব‌্যাশ কর্তৃপক্ষ।

বাংলাদেশের এই স্পিনারকে এবার হোবার্ট নিজেদের ডাকেই ঘরে তুলেছে। গত বছর সাকিব আল হাসানের পর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে দল পান রিশাদ। তবে ড্রাফট থেকে সরাসরি সুযোগ পাওয়া তিনিই প্রথম।

রিশাদকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে মনে ধরেছিল হোবার্টের। তখন থেকেই তাকে দলে নেওয়ার পরিকল্পনা ছিল। দলটির মেন্টর রিকি পন্টিং চেয়েছিল রিশাদকে দলে নিতে। বিগ ব‌্যাশের অফিসিয়াল পোডকাস্টে সাবেক অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ‌্যারোন ফিঞ্চ সেই কথা বললেন, ‘‘রিকি পন্টিংও তার খুব প্রশংসা করেছে। ডানহাতি লেগ স্পিনার হিসেবে অন্য লেগ স্পিনাদের মধ্যে তাকে তারা বেছে নিয়েছে। আমার মনে হয় তৃতীয় বা চতুর্থ রাউন্ডেই (আসলে দ্বিতীয়) তারা তাকে তুলে নিয়েছিল। এটা একটা দারুন ব্যাপার। বল টস করতে ভয় পায় না। হোবার্ট হারিকেনসের একটা থিম আছে। তারা মাঝের ওভারগুলোতে উইকেট চায়। রান নিয়ে তারা খুব বেশি চিন্তিত নয়।

রিশাদের প্রশংসা করে ফিঞ্চ আরো বলেছেন, ‘‘বাংলাদেশি একজন লেগ স্পিনার হিসেবে সে খুব ভালো করছে এবং ভালোমানের স্পিনারও সে। একেবারেই আলাদা। গত বছর সে খুব বেশি ম্যাচ খেলেনি। আমার মনে হয় হাতে গোনা কয়েকটি ম্যাচ ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে আধুনিক লেগ স্পিনারদের থেকে একেবারেই আলাদা সে। বল টস করে। যদি সে চাপের মধ্যে থাকে, তাহলে সে ধীরে চলে।

রশিদ খানের সঙ্গে তুলনা করে রিশাদের বোলিং বৈচিত্র্য নিয়ে আলাদা করে কথা বলেছেন ফিঞ্চ, ‘‘আমি তাকে এমন কারো সাথে তুলনা করি যাকে আমি বোলিং করতে দেখেছি এবং বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি, সে বিগ ব্যাশেও খেলেছে। রশিদ খান, যিনি বাতাসে দ্রুত গতিতে বল করেন, সব সময় স্টাম্পে নির্ভুলভাবে বল করেন। এই ছেলেটা আলাদা। রিশাদ জানিয়েছে, সে টস করবে। সে তোমাকে আটকানোর চেষ্টা করবে এবং গতির বৈচিত্র্য ধরে রাখবে। সে খুব ভালো গুগলিও করতে পারে। ক্যারিবিয়ানে দুর্দান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ কেটেছিল তার।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au