খেলা

টেস্টে ২৫ বছর উপলক্ষে বাংলাদেশ চলছে নানা আয়োজন

  • 4:14 am - June 23, 2025
  • পঠিত হয়েছে:১৭০ বার

মেলবোর্ন ২৩ জুন

টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে খুলনা হয়ে রাজশাহীতেও চলছে বিভিন্ন কার্যক্রম।

পদ্মাপাড়ের এই আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান এবং সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া মাহবুব আনাম।

এ সময় মাহবুব আনাম রাজশাহীতে দ্রুত আন্তর্জাতিক বা বিপিএল ম্যাচ আয়োজনের ইঙ্গিত দেন। তিনি বলেন, “আগামী বছরের কোনো সময় থেকে এর চেয়েও বড় আন্তর্জাতিক খেলা কিংবা বিপিএলের ম্যাচ আমরা দেখতে পারব।

রাজশাহীতে লিগ পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেট, বয়সভিত্তিক ও দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হলেও এখনো বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়নি। এবার বিসিবি জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) প্রস্তাব দিয়েছে মাঠটি সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করে তুলতে।
দর্শকদের উৎসাহ, খেলোয়াড়দের উৎসাহ—এসব তখনই বর্ধিত করা সম্ভব, যখন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায়। এই লক্ষ্যে আমরা এনএসসিকে কিছু প্রস্তাবনা দিয়েছি। আশা করছি, তারা সেগুলো হাতে নেবে,” বলেন মাহবুব আনাম।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ১৯৮৯ সালে বেক্সিমকো ইয়ুথ এশিয়া কাপে প্রথম মুখোমুখি হয়েছিল পাকিস্তান-শ্রীলঙ্কা। সর্বশেষ ২০২৫ সালে এখানে হয়েছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা যুব দলের ম্যাচ।

মাহবুব আনাম আরও বলেন, রাজশাহীতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয়েছে, তারপর তেমন বড় কোনো খেলা এখানে হয়নি। এ বছর ইমার্জিং দলের খেলা আয়োজন করেছি। আমরা খেলাটিকে ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে চাই।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au