খেলা

বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেলো কানাডা

  • 4:23 am - June 23, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার

মেলবোর্ন ২৩ জুন

উত্তরের দেশগুলোর মধ্যে ক্রিকেটকে এখনও অলিম্পিকের মতো দূর অস্ত মনে হলেও কানাডা যেন তাদের পুরনো পরিচিতি বদলে দিচ্ছে একটু একটু করে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে দলটি। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের মতো ক্রিকেট দানবদের সঙ্গে।

ক্রিকেট ইতিহাসে কানাডার নাম খুব একটা উজ্জ্বল না হলেও আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তাদের পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। বাহামাসের বিপক্ষে জয় ছিল শুধু একটি আনুষ্ঠানিকতা মাত্র। সেখানে ৫৭ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে ৫.৩ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে কানাডা।

পেস আক্রমণে দাপট দেখান কালিম সানা ও শিবম শর্মা। দুজনই ৩টি করে উইকেট নেন। এরপর ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৪ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের গতিপথ মুহূর্তে বদলে দেন দিলপ্রীত বাজওয়ার।

নিখিলস কিরটনের নেতৃত্বে কানাডা কেবল এই ম্যাচে নয়, পুরো বাছাইপর্বেই ছিল একেবারে অপ্রতিরোধ্য। বারমুডা, কেম্যান আইল্যান্ডস, বাহামাস— প্রতিটি প্রতিপক্ষই যেন অসহায় ছিল তাদের পরিকল্পনার সামনে।

এই জয়ে তারা পাঁচ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর। আয়োজক দুই দেশের সঙ্গে ইতোমধ্যে যোগ দিয়েছে আরও ১১টি দল। আর কানাডা তাদের সঙ্গেই পূর্ণ সদস্য হিসেবে নয়, কিন্তু সামর্থ্যের প্রমাণ দিয়েই জায়গা করে নিল মূল পর্বে।

বাকি ৭টি দলের ভাগ্য নির্ধারিত হবে অন্যান্য অঞ্চলের বাছাই থেকে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া থেকে উঠে আসবে আরও কিছু স্বপ্নবাজ দল—যারা আন্তর্জাতিক ক্রিকেটকে আরও বৈচিত্র্যময় করে তুলবে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au