বিশ্ব

হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন ইরানের পার্লামেন্টে, বিশ্বজুড়ে উদ্বেগ

  • 5:22 am - June 23, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার

মেলবোর্ন, ২৩ জুন- যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরানের মজলিস (পার্লামেন্ট) পারস্য উপসাগরের মুখে অবস্থিত এবং বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করার প্রস্তাব পাস করেছে।

রবিবার এই তথ্য নিশ্চিত করে সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।

এই প্রস্তাবটি কার্যকর হলে বাংলাদেশেও তেল-গ্যাস আমদানিতে প্রভাব পড়বে। কারণ বাংলাদেশের জ্বালানি আমদানির প্রায় পুরোটাই এই পথ দিয়ে আসে।

ইরানি মজলিসের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য এসমাঈল প্রেস টিভিকে জানান, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং আমেরিকার আক্রমণের জবাবে সংসদ হরমুজ প্রণালি বন্ধ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে।

“তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হাতে রয়েছে”, বলে তিনি।

হরমুজ প্রণালি বিশ্ব তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট।

এখান থেকে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হয়, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রণালি বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়তে পারে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট সৃষ্টি হতে পারে। এ মিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বজুড়ে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, হরমুজ প্রণালি বন্ধ হলে তেলের দাম প্রথম সপ্তাহেই ৮০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এই শাখার আরও খবর

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

মেলবোর্ন, ১৬ জুন- জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে…

চূড়ান্ত চুক্তিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন চায় ইরান

মেলবোর্ন, ১৫ জুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা চুক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আইনি ভিত্তি দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন চাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র…

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেলবোর্ন, ১৫ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা দ্রুত ঘরবাড়ি ও…

মা-মেয়েকে হত্যার কারণ জানালো ঘাতক

মেলবোর্ন, ১৫ জুন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মাত্র এক লাখ ১৭ হাজার টাকার ঋণের দলিল (স্ট্যাম্প) হাতিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au