বিশ্ব

সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করলো কাতার

  • 3:49 am - June 24, 2025
  • পঠিত হয়েছে:২৪৬ বার
ছবি: ফ্লাইট রাডার ২৪

ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তেহরান প্রতিশোধের ঘোষণা দেয়ায় বেশ উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যজুড়ে। এমন পরিস্থিতিতে নিজেদের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কাতার।

সোমবার (২৩ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত দেশের নাগরিক ও বিদেশি ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে নেয়া হয়েছে।

কাতারের আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন ইরান তাদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা জবাব দেয়ার হুশিয়ারি দিয়েছে।

এর আগে, কাতারে অবস্থিত মার্কিন ও যুক্তরাজ্যের দূতাবাসগুলো বিবৃতি প্রকাশ করে। কাতারে অবস্থিত তাদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়া হয় বিবৃতিতে। কাতারের বেশ কয়েকটি স্কুলও আগামীকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au