বাংলাদেশ

লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে নাপিত পিতা-পুত্র আটক, কী ঘটেছে সেখানে?

  • 2:47 am - June 25, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার

লালমনিরহাট সদর উপজেলার গোশলা বাজারে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে নরসুন্দর পেশায় নিয়োজিত পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীলকে আটক করেছে পুলিশ। তবে আটককৃতদের পরিবার দাবি করেছে, চুল কাটানোর পর অর্থ নিয়ে বাকবিতণ্ডার জেরে পরিকল্পিতভাবে এই অভিযোগ আনা হয়েছে এবং এটি সম্পূর্ণ মিথ্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ জুন) মো. নাজমুল ইসলাম নামে এক ব্যক্তি চুল কাটাতে যান পরেশ চন্দ্র শীলের সেলুনে। চুল কাটানো শেষে অর্থ পরিশোধ নিয়ে বাকবিতণ্ডা হয়। এর তিন দিন পর রবিবার স্থানীয় লোকজন সেলুনে গিয়ে পরেশ শীল ও তার ছেলেকে হেনস্তা করে এবং পুলিশ তাদের হেফাজতে নেয়।

ঘটনার পর স্থানীয় আল-হেরা জামে মসজিদের ইমাম মো. আব্দুল আজিজ বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, পরেশ চন্দ্র শীল নবী ও দাঁড়ি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন এবং এর আগেও এ ধরনের মন্তব্য করেছেন। তবে মামলার সাক্ষী ও মসজিদের খতিব মো. জোবায়ের হোসেইন স্বীকার করেছেন, তিনি ও মামলার বাদী কেউই ঘটনার প্রত্যক্ষদর্শী নন, কেবল অভিযোগকারীদের মুখে শুনে মামলা করেছেন।

পরেশ শীলের পুত্রবধূ দীপ্তি রানী শীল দাবি করেন, ধর্ম অবমাননার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষায়, “চুল কাটানোর টাকা কম দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়, পরে ছেলেটি দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। রোববার কয়েকজন এসে আমাদের দোকান ভাঙচুর করে, শ্বশুরকে মারধর করে এবং স্বামী বাধা দিলে তাকেও পেটায়। পরে দুজনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মো. সাজু মিঞা জানান, ধর্ম অবমাননার অভিযোগের ভিত্তিতে আটক করা হলেও তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় ধর্ম অবমাননার প্রত্যক্ষ কোনো সাক্ষ্য মেলেনি। অনেকেই বলছেন, পরেশ শীল দীর্ঘদিন ধরেই এলাকায় সুনামের সঙ্গে সেলুন পরিচালনা করে আসছেন এবং এ ধরনের অভিযোগ আগে কখনো ওঠেনি।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। পরেশ শীলের পুত্রবধূ জানিয়েছেন, তাদের হুমকি দেওয়া হচ্ছে, তবে কারা দিচ্ছে, তা তারা নিশ্চিত করতে পারেননি।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন এলাকায় আগেও ধর্ম অবমাননার অভিযোগ তুলে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই তদন্তে অভিযোগের সত্যতা মেলেনি। এই প্রেক্ষাপটে লালমনিরহাটের ঘটনাটিও নতুন করে প্রশ্ন তুলছে ধর্মীয় অনুভূতির অপব্যবহার ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au