বাংলাদেশ

এবার বাংলাদেশের সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

  • 9:05 pm - June 25, 2025
  • পঠিত হয়েছে:৬১ বার

মেলবোর্ন, ২৫ জুন- এবার গ্রেফতার হলেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মগবাজার থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

গত রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার হন সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এর তিন দিন না যেতেই গ্রেফতার হলেন কাজী হাবিবুল আউয়াল।

তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিলো।

আওয়ামী লীগের সর্বশেষ নির্বাচন অর্থাৎ দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্বে ছিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ডামি ও কারসাজির নির্বাচন হিসেবে আখ্যা পাওয়া সেই নির্বাচনে একতরফাভাবে জয় পায় আওয়ামী লীগ।

গত সোমবার রাতে ডিবির টিম তাকে আটক করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও বিষয়টি স্বীকার করেনি তারা। মঙ্গলবার গুঞ্জন ওঠে, তাকেও শেরে বাংলানগর থানার মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে তাকে আটকের পরে ভোর রাতে ছেড়ে দেয় ডিবি। তাকে ছেড়ে দেওয়ার দুই দিনের মাথায় তাকে গ্রেফতার দেখালো তারা।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au