বাংলাদেশ

সব ভুলের জন্য ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন জামায়াত আমির

  • 8:10 am - June 26, 2025
  • পঠিত হয়েছে:৫৮ বার
জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ফাইল ছবি

মেলবোর্ন, ২৬ জুন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়েছেন দলটির আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, ১৯৪৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত জামায়াতের কোনো কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হলে, সেই সবকিছুর জন্য তিনি ‘মাফ’ চেয়েছেন।

গত ২৭ মে এক সংবাদ সম্মেলনে প্রথমবার ক্ষমা চাওয়ার পর মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত একটি টকশোতে এসে এর ব্যাখ্যা দেন জামায়াত আমির।

‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ নামের ইউটিউব চ্যানেলে ওই আলোচনায় তিনি বলেন, ব্যক্তি যেমন ভুল করে, তেমনি সংগঠনও ভুল করতে পারে এবং সেজন্য ক্ষমা চাওয়ার মধ্যে কোনো ‘লজ্জা নেই’।

অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, “ব্যক্তিগতভাবে কারো যেমন ভুল হতে পারে, তেমনি সমষ্টিগতভাবে যে সংগঠন, সেই সংগঠনও ভুল করতে পারে। এক্ষেত্রে মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই।”

আলোচনার শুরুতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান বলেন, স্বাধীন একটি দেশে হঠাৎ হামলা চালিয়েছে ইসরায়েল এবং এক্ষেত্রে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। তিনি যুদ্ধ পরিস্থিতির জন্য ইরানকে দায়ী করা যাবে না বলে মন্তব্য করেন।

তার মতে, অন্য আরব দেশগুলোর ভূমিকা এ ক্ষেত্রে ‘দুর্বল’।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইরানের পক্ষে জোরালোভাবে কথা বলছে না—এমন আলোচনার বিষয়ে তিনি বলেন, “সরকার যদি এমন অবস্থান নিয়ে থাকে, সেটা ভালো কিছু নয়। ফিলিস্তিনের পক্ষে, ইরানের পক্ষে অবশ্যই আরও বেশি ভূমিকা নিতে হবে।”

আগামী নির্বাচন ও প্রবাসীদের ভোট

দেশের আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির জানান, তার দল প্রায় সব আসনেই প্রার্থী মনোনয়ন দিয়ে রেখেছে। তবে জোটবদ্ধভাবে নির্বাচন হলে শরিকদের আসন ছেড়ে দিতেও প্রস্তুত তারা।

প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার প্রক্রিয়ায় ধীরগতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে জামায়াতের পক্ষ থেকে জোরালো দাবি রয়েছে।”

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au