খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে শেষ ষোলতে ইন্টার মিলান

  • 12:15 am - June 27, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার

মেলবোর্ন ২৭ জুন

ফুটবল রোমাঞ্চের আরেকটি পাতা যুক্ত হলো ক্লাব বিশ্বকাপে। রুদ্ধশ্বাস লড়াইয়ে ইতালির জায়ান্ট ইন্টার মিলান শেষ মুহূর্তের দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা করে নিলো নকআউট পর্বে। গোলশূন্য ৭০ মিনিটের পর হঠাৎ করেই বদলে গেল ম্যাচের মোড়। রিভার প্লেটের বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে নাম লেখাল চ্যাম্পিয়নস লিগ রানার্সআপরা।

দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে রিভার প্লেটের লুকাস মার্টিনেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে ১৯ বছর বয়সী ফ্রান্সেসকো এসপোসিতো গোল করে দলকে এগিয়ে দেন ৭২ মিনিটে। এটি ছিল ইন্টারের হয়ে তার মাত্র দ্বিতীয় ম্যাচে প্রথম গোল, নতুন প্রতিভার ঝলক যেন অনিবার্য! দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বাস্তোনি। এরই মধ্যে রিভার প্লেটকে আরও বড় ধাক্কা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গঞ্জালো মন্তিয়েল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের দ্বিতীয় সেরা দলটি।

এই জয়ে ইন্টার মিলান গ্রুপ-‘ই’ এর শীর্ষে থেকে জায়গা করে নিলো শেষ ষোলোয়।

অন্যদিকে, জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডও নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট। উলসান এইচডির বিপক্ষে ড্যানিয়েল সেভেনসনের প্রথমার্ধের একমাত্র গোলই ছিল যথেষ্ট তাদের জয়ের জন্য। এই জয়ে গ্রুপ-‘এফ’ জয় করে তারা শেষ ষোলোতে মুখোমুখি হবে আটালান্টার।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au