খেলা

কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

  • 4:31 am - June 28, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

মেলবোর্ন ২৮ জুন

কলম্বো টেস্টে তৃতীয় দিন শেষে বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ফলো-অন এড়াতে এখনও ৯৬ রান প্রয়োজন, হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট।

লঙ্কানদের দাপুটে ব্যাটিংয়ের পর এবার রীতিমতো টিকে থাকার লড়াই চালাতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গড়ে ৪৫৮ রানের পাহাড়।

দারুণ এক সেঞ্চুরি করে দলকে এগিয়ে নেন ওপেনার পাথুম নিসাঙ্কা, তার ব্যাট থেকে আসে ১৫৮ রান। কুশল মেন্ডিস খেলেন ৮৪ রানের ঝলমলে ইনিংস।
দলীয় ২৯০ রানে ২ উইকেট নিয়ে দিন শুরু করেছিল লঙ্কানরা। আগের দিন ১৪৬ রানে অপরাজিত থাকা নিসাঙ্কাকে দ্রুত ফেরান তাইজুল ইসলাম।

২৫৪ বল খেলে ১৫৮ রান করেন তিনি। আগের টেস্টেও যার ইনিংস ছিল ১৮৭ রানের।
অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও নাইটওয়াচম্যান প্রাবাথ জয়সুরিয়া তেমন কিছু করতে পারেননি। তবে ৮৭ বলে ৮৪ রান করে লঙ্কানদের ইনিংসে গতি আনেন কুশল মেন্ডিস। দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে ফেরেন তিনি, হাতছাড়া হয় সেঞ্চুরি।

তাইজুল ইসলাম দারুণ বোলিং করে নেন ৫ উইকেট, যা তার ক্যারিয়ারের ১৭তম ফাইফার। দেশের বাইরে এটি তার পঞ্চমবার। যা সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

২১১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। শুরু থেকেই একের পর এক উইকেট হারায় সফরকারীরা। ব্যাটিং করা প্রায় সবাই দুই অঙ্কে পৌঁছালেও কেউ ৩০ রান পার করতে পারেননি।

কারও আউট হওয়ার পেছনে ছিল দুর্দান্ত ডেলিভারি। কেউ আবার উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। দিন শেষে ৬ উইকেটে ১১৫ রান তুলে বাংলাদেশের লড়াইটা আরও কঠিন করে তুলেছেন ব্যাটাররা।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au