খেলা

ক্লাব বিশ্বকাপের শেষ ১৬তে কে কার প্রতিপক্ষ?

  • 4:52 am - June 28, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার

মেলবোর্ন ২৮ জুন

বিশ্বজুড়ে উত্তেজনার পর নতুন মোড় নিচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২ দলের হাইভোল্টেজ গ্রুপপর্বের পর ছাঁটাই হয়ে এবার শুরু হচ্ছে আসল যুদ্ধ— নকআউট রাউন্ড। গ্রুপপর্বের চমক ও অঘটনের ভিড় পেরিয়ে জায়গা করে নিয়েছে ১৬টি দল। শুরু হতে যাচ্ছে শেষ ষোলোয় হাইভোল্টেজ লড়াই, যেখানে একটিমাত্র ভুল মানেই বিদায়।

ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপট ছিল এই বিশ্বকাপে চোখে পড়ার মতো। বোতাফোগো, পালমেইরাস, ফ্লামেঙ্গো ও ফ্লুমিনেন্স— সবাই গ্রুপ থেকে টিকিট কেটেছে শেষ ষোলোয়। বিপরীতে চরম হতাশ করেছে আর্জেন্টিনা। ঐতিহ্যবাহী বোকা জুনিয়র্স ও রিভার প্লেট বিদায় নিয়েছে শুরুতেই, যা তাদের সমর্থকদের জন্য বড় ধাক্কা।

তবে আলো ছড়াচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। নতুন ক্লাব হলেও মেসির উপস্থিতি যেন দলকে ভরসা দিয়েছে শেষ ষোলোতে পা রাখার। অন্যদিকে ইউরোপীয় পরাশক্তিদের মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, বেনফিকা ও পিএসজি। এশিয়ার প্রতিনিধিত্ব করছে সৌদি আরবের আল হিলাল এবং উত্তর আমেরিকার হয়ে আছে মেক্সিকোর ক্লাব মন্তেরে।

নকআউট রাউন্ড শুরু হচ্ছে ২৯ জুন, রাত ৩টায়— একেবারে ব্রাজিলিয়ান দ্বৈরথ দিয়ে। যেখানে মুখোমুখি হবে বোতাফোগো ও পালমেইরাস।

একই সকাল ৭টায় মাঠে নামবে চেলসি ও বেনফিকা।

২৯ জুন আবার উত্তেজনার কেন্দ্রে থাকছে পিএসজি বনাম মেসির ইন্টার মায়ামি ম্যাচ, যা বিশ্বজুড়ে কোটি ভক্তের আগ্রহের কেন্দ্রে থাকবে।

পরের দিন, ৩০ জুন সকাল ৭টায়, ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

আর ১ জুলাই শুরুতেই রয়েছে মহা দ্বৈরথ—ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্স।

ওই দিনই দুপুরে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও আল হিলাল।

কিন্তু সবচেয়ে আলোচিত ম্যাচ হতে যাচ্ছে ১ জুলাই সকাল ৬টায়, যেখানে ইউরোপীয় ক্লাসিক লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস।

শেষ ম্যাচটি হবে ২ জুলাই দুপুরে যেখানে মুখোমুখি হবে মেক্সিকোর মন্তেরে ও জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড।

ক্লাব বিশ্বকাপের উত্তেজনা এখন চূড়ায়, যেখানে প্রতিটি ম্যাচ মানে হয় এগিয়ে যাওয়ার আনন্দ, না হয় স্বপ্নভঙ্গের কান্না। এখন দেখার পালা—এই ‘সেরা ১৬’-এর মঞ্চ থেকে কে পৌঁছাবে ফুটবলের ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুটের আরও এক ধাপ কাছে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au