বিশ্ব

এবার বাংলাদেশ থেকে পাটসহ তিন পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

  • 1:06 pm - June 28, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
মুম্বাইয়ের নহাভা শেভা সমুদ্রবন্দরের পাটজাত পণ্যসহ গুদাম দৃশ্য।

মেলবোর্ন, ২৮ জুন— বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পাট, বোনা কাপড় ও সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এখন থেকে এসব পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আর প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র মুম্বাইয়ের নহাভা শেভা বন্দরের মাধ্যমেই এসব পণ্য আমদানি করা যাবে।

শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালকের জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “ভারত-বাংলাদেশ সীমান্তের কোনো স্থলবন্দর দিয়ে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, ব্লিচ না করা পাটের কাপড়সহ সংশ্লিষ্ট পণ্য আমদানি করা যাবে না।”

তবে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে রপ্তানি হওয়ার পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে ওইসব পণ্য পুনরায় ভারতে রপ্তানি করাও নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ কাঁচা পাট ও পাটজাত পণ্যের বড় রপ্তানিকারক। অন্যদিকে, উৎপাদনে এগিয়ে থাকলেও রপ্তানিতে ভারত বাংলাদেশে পিছিয়ে। ফলে নতুন নিষেধাজ্ঞা দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চলতি বছরের মে মাসেও ভারত একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। তখন বাংলাদেশের তৈরি পোশাক শুধু মহারাষ্ট্রের নহাভা শেভা ও কলকাতা বন্দর দিয়ে আমদানির অনুমতি দেওয়া হয়েছিল।

ভারতে বাংলাদেশ বছরে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। দুই মাসের ব্যবধানে ফের এমন নিষেধাজ্ঞা আসায় বাংলাদেশের রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au