বাংলাদেশ

ঢাকায় মহাসমাবেশ থেকে বাংলাদেশে ইসলামপন্থি সব ভোট ‘এক বাক্সে’ আনার ডাক

  • 5:59 am - June 29, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশটি এর বিষয় ছাপিয়ে ধর্মভিত্তিক বিভিন্ন দলের ঐক্যের সূচনা হিসেবে গুরুত্ব পেয়েছে।

বছরের পর বছর ধরে পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাদেরকে একই মঞ্চে দেখা গেল। শুধু তাই নয়, ইসলামপন্থি সব ভোট এক বাক্সে দেখার ইচ্ছার কথাও বলা হলো।

শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন দলটির সমাবেশে এই চিত্র দেখা যায়।

মঞ্চে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের পাশাপাশি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

নিজ নিজ বক্তব্যে এই দুই দলের নেতারা ইসলামী দলগুলোর ঐক্যের সম্ভাবনা দেখছেন বলে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির বলেন. “ইসলামপন্থি সকল ভোট এক বাক্সে আনতে কথা বলেছি।

‘‘আমরা ৫৪ বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি। কিন্তু ইসলামকে এখনও ক্ষমতায় নিতে পারি নাই। এবার ইসলামপন্থিদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে।’’

ইসলামপন্থিরাই দেশের প্রধান রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করে তিনি বলেন, ‘‘আমি শুরু থেকেই ইসলামপন্থি সকল ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি।

“আগামী নির্বাচনে শুধু ইসলামী দলই নয়, বরং দেশপ্রেমিক আরো অনেক রাজনৈতিক দলও এক বাক্স নীতিতে আসতে পারে, ইনশাআল্লাহ।’’

ঐতিহাসিক দিন

জামায়াতের সেক্রেটারি বলেন, ‘‘আমি আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছি এ কারণে যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন। আজকে দেশের সকল ইসলামি দল, নেতৃত্ব ও স্কলারদের মধ্যে ভিন্নমত থাকার শর্তেও আজকে একটি ঐতিহাসিক ঐক্যের পরিবেশ ও সম্ভাবনা দেখা দিয়েছে।’’

ইসলামী আন্দোলনের আমিরের আহ্বানে যারা এই মঞ্চে বসে আছেন, তাদেরকে ‘ঐক্যের মহাকাণ্ডারি’ আখ্যা দিয়ে তিনি বলেন, “চরমোনাই পীরের নাম নতুন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’’

‘আগামী দিন ইসলামের’

ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূস আহমাদ বলেন, ‘‘ইসলামি শক্তির একটি প্রত্যাশা তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ শক্তি। আমি এ বিষয়ে বলব না, দেখাতে চাই।

“মঞ্চের দিকে তাকিয়ে দেখেন। পীর সাহেব চরমোনাই কাদের নিয়ে ঐক্য করতে চান।’’

দলের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘‘ইসলামের পক্ষে একটি বাক্স ইসলামী আন্দোলনের আমির প্রথম ঘোষণা করেছেন। আজকে সেটা প্রকাশ্যে আসলো।

“সমস্ত ইসলামি দল এবং সমমনা দল আছে, সেখানকার শীর্ষ স্থানীয় ব্যক্তিবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রাখছে। আগামীদিন হবে ইসলামের আন্দোলনের দিন।’’

দাবিও অভিন্ন

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ইসলামপন্থি দলগুলোকে একই সূত্রে গাঁথতে জামায়াতের চেষ্টা সামনে আসে। কয়েক মাস আগে জামায়াতের আমির শফিকুর রহমান বরিশালে চরমোনাইয়ের পীরের বাড়িতে দাওয়াত খেয়ে ঐক্যের কথা বলেন।

তবে কওমি মাদ্রাসাকেন্দ্রিক দলটির সঙ্গে জামায়াতের মিশমিশ কখনও হয়নি, নানা জটিলতা ও সমীকরণে আটকে আছে জোট গঠনের উদ্যোগ।

তবে সোহরাওয়ার্দীতে জামায়াত ও ইসলামী আন্দোলনের দাবি মিশে যায় একজায়গায়। দুই দলই সংখ্যানুপাতিক, অর্থাৎ নির্বাচনে যত শতাংশ ভোট, সংসদে তত শতাংশ আসনের দাবি জানিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান ঠেকাতে সংঘটিত হত্যার বিচার ও রাষ্ট্রের সংস্কারের দাবিও অভিন্ন।

কারা ছিলেন

মহাসমাবেশে একই সঙ্গে বসেন ইসলামী আন্দোলন ও জামায়াত নেতারা। নেতাদের খোশগল্প করতেও দেখা যায়।

পরওয়ার ছাড়াও জামায়াতের নায়েবে আমির মুজিবর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম সমাবেশে যোগ দেন।

মঞ্চে ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক সারজিস আলমও।

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মন্জু, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোট মহাসচিব সাখাওয়াত হোসেন রাজিও এতে অংশ নেন।

অন্য ধর্মীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমাণিক,বোধিজ্ঞান ভাবনাকেন্দ্র সভাপতি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন সভাপতি নির্মল রোজারিও।

দুপুর দুইটায় শুরু হয় সমাবেশের মূল অধিবেশন। তবে সকাল ১০টায় মহাসমাবেশে প্রথম অধিবেশনে দলের জেলার নেতারা বক্তব্য দেন। সূত্র: দেশকাল নিউজ।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au