সর্বশেষ

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নেওয়ায় থানা ঘেরাও

  • 7:09 am - June 29, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা ঘেরাও করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ওসিকে আওয়ামী লীগ দোসরও আখ্যা দেওয়া হয়।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে থানা ঘেরাও করার ঘটনা নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার আরিফুল ইসলাম।

তিনি বলেন, থানা ঘেরাও করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

থানা ঘেরাও করার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। বলেন, আমাদের এসি স্যারের সঙ্গে কথা বলেন।

শনিবার রাত ১২টার দিকে শতাধিক লোক শাহ আলী থানার সামনে অবস্থান নিয়েছে। একজনের হাতে হ্যান্ড মাইক। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে নানা কটূক্তি করছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, বাড়ি মালিকের কথা শুনে ওসি মিথ্যা মামলা নিয়েছে।

এ দিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির ওরফে বাবুর্চি জাকিরের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজি মামলা নিয়েছে পুলিশ।

জাকির ও তার লোকজন স্থানীয় এক বাসিন্দা মেয়ে ও তারা স্বামীকে মারধর করে চাঁদা দাবির অভিযোগে এই মামলা হয়। মামলা নেওয়ায় ওসির পদত্যাগ দাবি কিরছেন বিএনপি নেতাকর্মীরা।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au