লিড নিউজ

গাজায় যুদ্ধবিরতির চুক্তি করতে আহ্বান ট্রাম্পের

  • 1:20 am - June 30, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ২০ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৯ মে) সকালে নিজের সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে ট্রাম্প লেখেন, “গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন।”

ধারণা করা হচ্ছে, এই বার্তার মাধ্যমে দখলদার ইসরায়েলকে যুদ্ধ থামিয়ে দ্রুত চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দিয়েছেন ট্রাম্প। বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এমন সময়ে ট্রাম্পের সরাসরি আহ্বান নতুন মাত্রা যোগ করেছে।

এপি আরও জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য এই সফরে নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এর আগে শুক্রবার ট্রাম্প মন্তব্য করেছিলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হতে পারে। তার সেই বক্তব্যের পর থেকেই চুক্তির সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

উল্লেখ্য, নেতানিয়াহুর নানা অবস্থানের কারণেই মূলত যুদ্ধবিরতি চুক্তি দীর্ঘ সময় ধরে ঝুলে আছে বলে অভিযোগ করেছেন এক জিম্মির মা।

এই শাখার আরও খবর

স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত মোদী, আন্তর্জাতিক স্বীকৃতির সংখ্যা বেড়ে ৩৩

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে…

যুবদল নেতাকে হত্যায় কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

মেলবোর্ন, ১৬ জুন- চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়া এক ব্যক্তির বিরুদ্ধে আবারও আরেক…

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের সঙ্গে যা ঘটেছিল

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজধানী দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার…

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

মেলবোর্ন, ১৬ জুন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি বি-৫২ বোমারু বিমান। এতে বিমানটিতে থাকা…

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au