অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় স্কিলড মাইগ্রেশন: এজেন্ট ছাড়াই নিজেই করুন সাফল্যের আবেদন!

  • 5:05 pm - July 02, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার

মেলবোর্ন ২ জুলাই- অস্ট্রেলিয়া—নীরব সবুজ প্রান্তর, সুবিশাল সমুদ্রতীর আর আধুনিক জীবনের সোনালী হাতছানি। বহু মানুষের জীবনের লক্ষ্য এই দেশে গিয়ে নিজের দক্ষতার স্বীকৃতি অর্জন করা। তবে এই স্বপ্নপূরণ সহজ কোনো কাজ নয়। প্রতিটি ধাপ পেরিয়ে, সঠিক প্রস্তুতি নিয়ে, ধৈর্য আর আত্মবিশ্বাসে এগিয়ে যেতে হয়। চলুন, অস্ট্রেলিয়ায় দক্ষ অভিবাসনের সেই পর্যায়গুলো এক নজরে দেখে নিই। 

আমি যখন ২০০৯ সালে অস্ট্রেলিয়ায় একজন গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) হিসেবে মাইগ্রেশন করি, তখন পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপ আমি একা একাই সম্পন্ন করেছি। এই যাত্রায় কোনো এজেন্ট বা মাইগ্রেশন আইনজীবীর সাহায্য নিইনি এবং কাউকে কোনো অর্থও দিতে হয়নি। নিজের পরিকল্পনা এবং তথ্য সংগ্রহের মাধ্যমে এই স্বপ্ন বাস্তব করেছি।

এখন তো তথ্য প্রযুক্তি আরো অনেক দূর এগিয়ে এখন আরও সহজে নিজে নিজেই স্কিল মাইগ্রেশনের প্রসেস করা সম্ভব। এই প্রসেস গুলো যেন সহজেই সবাই বুঝতে পারে তারই প্রচেষ্টাস্বরূপ আজকে এই লেখা।

প্রথম ধাপ: পেশার সঠিক যাচাই

প্রথমেই দেখতে হবে আপনার পেশাটি কি অস্ট্রেলিয়ার স্কিল্ড অকুপেশন লিস্টে আছে। এই তালিকায় তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহ বিভিন্ন পেশা অন্তর্ভুক্ত। আপনার পেশার জন্য নির্ধারিত সংস্থা—যেমন ACS (আইটি পেশাজীবী) বা Engineers Australia (প্রকৌশলী)—এর মাধ্যমে Skill Assessment করাতে হবে। সাধারণ পেশার জন্য VETASSESS. এ ধাপেই প্রমাণ হবে আপনার অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট কি না।

দক্ষ পেশার তালিকা (Skilled Occupation List)

নিম্নোক্ত ভিসাগুলো তাদের জন্য প্রযোজ্য, যারা অস্ট্রেলিয়ায় কোনো যোগ্যতাসম্পন্ন দক্ষ পেশায় কাজ করতে বা প্রশিক্ষণ নিতে সক্ষম এবং অন্যান্য সকল শর্ত পূরণ করতে পারেন:

Employer Nomination Scheme (ENS) ভিসা (সাবক্লাস 186)
Regional Sponsored Migration Scheme (RSMS) ভিসা (সাবক্লাস 187) – টেম্পোরারি রেসিডেন্স ট্রানজিশন স্ট্রিম
Skilled Independent ভিসা (সাবক্লাস 189) – পয়েন্ট-ভিত্তিক স্ট্রিম
Skilled Nominated ভিসা (সাবক্লাস 190)
Training ভিসা (সাবক্লাস 407)
Skills in Demand ভিসা (সাবক্লাস 482) – কোর স্কিলস স্ট্রিম
Temporary Graduate ভিসা (সাবক্লাস 485) – পোস্ট-ভোকেশনাল এডুকেশন ওয়ার্ক স্ট্রিম
Skilled Regional (Provisional) ভিসা (সাবক্লাস 489)
Skilled Work Regional (Provisional) ভিসা (সাবক্লাস 491)
Skilled Employer Sponsored Regional (Provisional) ভিসা (সাবক্লাস 494)

এই ওকুপেশন লিস্ট বিস্তারিত বিবরণের লিংক এখানে দেওয়া হয়েছে।

https://immi.homeaffairs.gov.au/visas/working-in-australia/skill-occupation-list

 দ্বিতীয় ধাপ: ইংরেজি দক্ষতার প্রমাণ

অস্ট্রেলিয়ায় কাজ ও বসবাসের জন্য ইংরেজি ভাষায় সাবলীল হওয়া অপরিহার্য। এজন্য IELTS বা PTE Academic পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাধারণত IELTS-এ ৬ বা তদূর্ধ্ব ব্যান্ড দরকার। তবে বেশি পয়েন্ট পেতে উচ্চ স্কোরের চেষ্টা করা বুদ্ধিমানের কাজ।

https://immi.homeaffairs.gov.au/help-support/meeting-our-requirements/english-language

তৃতীয় ধাপ: পয়েন্ট হিসাবের সমীকরণ

অস্ট্রেলিয়ার স্কিল্ড মাইগ্রেশন পয়েন্ট-ভিত্তিক। এখানে আপনার বয়স, ভাষা দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পয়েন্ট নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ:

  • বয়স ২৫–৩২ হলে সর্বোচ্চ ৩০ পয়েন্ট,
  • উচ্চ ইংরেজি দক্ষতার জন্য সর্বোচ্চ ২০ পয়েন্ট,
  • দীর্ঘ অভিজ্ঞতা থাকলে ১৫–২০ পয়েন্ট।
    মোট ৬৫ পয়েন্ট না হলে আবেদন গ্রহণযোগ্য নয়।

নিজে নিজেই পয়েন্ট ক্যালকুলেট করুন: 

https://immi.homeaffairs.gov.au/help-support/tools/points-calculator

চতুর্থ ধাপ: Expression of Interest (EOI) জমা

SkillSelect ওয়েবসাইটে একটি EOI (Expression of Interest) সাবমিট করতে হবে। SkillSelect ওয়েবসাইটে একটি EOI (Expression of Interest) জমা দেওয়া আপনার স্কিল্ড মাইগ্রেশন প্রক্রিয়ার প্রথম ধাপ। এটি আপনার প্রাথমিক প্রোফাইল, যেখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্য, স্কিল অ্যাসেসমেন্ট এবং ইংরেজি পরীক্ষার ফলাফল সংযুক্ত করবেন। এই প্রোফাইল রাজ্য সরকার ও ফেডারেল কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করে।

EOI জমা দেওয়ার জন্য, আপনি SkillSelect ওয়েবসাইটে যেতে পারেন। এখানে আপনি আপনার EOI তৈরি ও জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাবেন।

EOI জমা দেওয়ার ধাপসমূহ:

  1. IMMI অ্যাকাউন্ট তৈরি করুন: SkillSelect-এ একটি IMMI অ্যাকাউন্ট খুলুন।
  2. ব্যক্তিগত তথ্য প্রদান করুন: আপনার নাম, জন্মতারিখ, পাসপোর্টের দেশ, নাগরিকত্ব, বাসস্থানের দেশ, সম্পর্কের অবস্থা, এবং ইমেইল ঠিকানা প্রদান করুন।
  3. স্কিল অ্যাসেসমেন্টের তথ্য যুক্ত করুন: আপনার স্কিল অ্যাসেসমেন্টের তারিখ, অ্যাসেসিং অথরিটির নাম, এবং রেফারেন্স/রসিদ নম্বর প্রদান করুন।
  4. ইংরেজি ভাষার পরীক্ষার ফলাফল যুক্ত করুন: আপনার ইংরেজি ভাষার পরীক্ষার (যেমন IELTS বা PTE) ফলাফল এবং পরীক্ষার বিবরণ প্রদান করুন।
  5. শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা প্রদান করুন: আপনার শিক্ষাগত যোগ্যতা এবং গত ১০ বছরের কর্ম অভিজ্ঞতার বিস্তারিত তথ্য প্রদান করুন।
  6. EOI জমা দিন: সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে EOI জমা দিন।

EOI জমা দেওয়ার পর, এটি ২ বছর পর্যন্ত Active থাকবে। এই সময়ের মধ্যে, আপনি যদি আমন্ত্রণ পান, তাহলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনার পরিস্থিতির পরিবর্তন হলে, আমন্ত্রণ পাওয়ার আগে যেকোনো সময় EOI আপডেট করতে পারবেন।

আরও তথ্যের জন্য:

এই লিংকগুলো আপনাকে EOI প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রদান করবে। 

পঞ্চম ধাপ: রাজ্য বা টেরিটরি স্পনসরশিপ

যদি আপনি Subclass 190 বা Subclass 491 ভিসার জন্য আবেদন করতে চান, তবে কোনো রাজ্য বা টেরিটরির স্পনসরশিপ প্রয়োজন হতে পারে। এতে পয়েন্টও বেড়ে যায়। প্রতিটি রাজ্যের নিজস্ব প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া আছে।

উদাহরণস্বরূপ সাউথ অষ্ট্রেলিয়ায় নমিনেশনের জন্য Migration.sa.gov.au এই ওয়েব সাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে হবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। ঠিক একই ভাবে প্রত্যেকটি স্টেট এবং টেরিটরিতে আলাদা আলাদা ওয়েবসাইট আছে সেখানে নমিনেশনের জন্য বিস্তারিত তথ্য দেওয়া আছে।

ষষ্ঠ ধাপ: Invitation to Apply (ITA)

EOI যাচাই শেষে যদি আপনার প্রোফাইল নির্বাচিত হয়, সরকার আপনাকে Invitation to Apply (ITA) পাঠাবে। এটি আপনার মূল ভিসা আবেদনের ডাকনাম বলা যায়। এ ডাক পাওয়ার পর মাত্র ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে।

সপ্তম ধাপ: ভিসা আবেদন

এই ধাপে আপনার ImmiAccount থেকে ভিসা ফর্ম পূরণ করতে হবে। আপনার সমস্ত ডকুমেন্ট—স্কিল অ্যাসেসমেন্ট, ইংরেজি পরীক্ষার ফলাফল, শিক্ষাগত সার্টিফিকেট, চাকরির প্রমাণপত্র, পুলিশ ক্লিয়ারেন্স ও স্বাস্থ্য রিপোর্ট—সংযুক্ত করবেন। ভিসা ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

Application link

অষ্টম ধাপ: স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ক্লিয়ারেন্স

অস্ট্রেলিয়া ইমিগ্রেশন প্রক্রিয়ায় স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব অনেক। মনোনীত হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। পাশাপাশি আপনার দেশের পুলিশ থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট আনতে হবে, যাতে প্রমাণ হয় আপনার কোনো অপরাধমূলক ইতিহাস নেই।

নবম ধাপ: ভিসা প্রসেসিং ও অনুমোদন

সকল নথি যাচাই শেষে ভিসা অফিস আপনার আবেদনের চূড়ান্ত অনুমোদন দেবে। কোনো ঘাটতি থাকলে তারা আপনার সাথে যোগাযোগ করে তথ্য চাইবে। সবকিছু নিখুঁত থাকলে Skilled Visa Grant হয়ে যাবে।

দশম ধাপ: স্বপ্নপূরণ—অস্ট্রেলিয়ায় যাত্রা

ভিসা হাতে পেয়ে আপনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অস্ট্রেলিয়ায় প্রবেশ করবেন। এখান থেকেই শুরু হবে নতুন জীবনের যাত্রা—ক্যারিয়ার, স্থায়ী বসবাস এবং ভবিষ্যতে নাগরিকত্বের সম্ভাবনা।

কিছু দরকারি পরামর্শ

  • সমস্ত ডকুমেন্ট নির্ভুলভাবে ইংরেজিতে অনুবাদ করুন।
  •  IELTS/PTE ভালোভাবে প্রস্তুতি নিন।
  • কোনো সন্দেহ হলে অভিজ্ঞ মাইগ্রেশন এজেন্ট বা আইনজীবীর পরামর্শ নিন।
  •  নিয়মিত সরকারী ওয়েবসাইট থেকে আপডেট তথ্য যাচাই করুন।

লিখেছেন: প্রদীপ রায়, সম্পাদক – ওটিএন বাংলা

এই শাখার আরও খবর

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু ও নতুন রোগী শনাক্ত বৃদ্ধি

মেলবোর্ন, ২১ এপ্রিল- দেশে হাম ও হাম-সদৃশ লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন রোগী শনাক্ত…

গ্লোবাল সাউথ গবেষকদের জন্য ২০২৬ সালে সম্পূর্ণ অর্থায়িত আন্তর্জাতিক ফেলোশিপের সুযোগ

মেলবোর্ন, ২১ এপ্রিল-  নগরায়ন, উন্নয়ন এবং বৈশ্বিক শহর রূপান্তর নিয়ে কাজ করা গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে এসেছে ২০২৬ সালের আরবান স্টাডিজ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল ফেলোশিপ।…

যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, তবু ইরানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২১ এপ্রিল- ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই সম্ভাব্য একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র, তবে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ফার্গাস গ্রেগ, হানান…

হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল বজায় রাখার আহ্বান শি জিনপিংয়ের

মেলবোর্ন, ২১ এপ্রিল- মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার সৌদি আরবের যুবরাজ…

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ‘ধর্ষণ’ চেষ্টা, ইমাম আটক

মেলবোর্ন, ২১ এপ্রিল- শরীয়তপুরের জাজিরা উপজেলায় মসজিদের ভেতরে ডেকে নিয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ‘ধর্ষণ’ চেষ্টার অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au