এবার জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের
জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থী…
গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল ম্যাচ। কিন্তু শেষ মুহূর্তের রোমাঞ্চে বদলে গেল সবকিছু। ১২ মিনিটের ব্যবধানে হলো চারটি গোল—দু’বার পিছিয়ে গিয়েও ঘুরে দাঁড়াল বাহরাইন, আর বাংলাদেশের জন্য উন্মুক্ত হলো স্বপ্নের এশিয়ান কাপের দরজা।
ইয়াঙ্গুনের থুউনা স্টেডিয়ামে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত ২–২ গোলে ড্র করে বাহরাইন। এই ফলেই প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের।
ম্যাচের ৮৪ মিনিটে তুর্কমেনিস্তান এগিয়ে গেলে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। ৮৭ মিনিটে সমতা ফেরায় বাহরাইন, কিন্তু পরের মিনিটেই আবারও এগিয়ে যায় তুর্কমেনিস্তান। নাটকের শেষ রূপ আসে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে, যখন বাহরাইন আবারও সমতা ফেরায়—যা বাংলাদেশের জন্য স্বস্তির খবর নিয়ে আসে।
‘সি’ গ্রুপের প্রথম দুই ম্যাচে জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের মেয়েরা এখন শীর্ষে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে হারলেও বাংলাদেশের এশিয়ান কাপ নিশ্চিত, কারণ হেড-টু-হেড লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে। কারণ, স্বাগতিক মিয়ানমারকে ২–১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
এই প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের ফুটবলে এক ঐতিহাসিক অর্জন হিসেবেই ধরা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au