বিশ্ব

ইরানের সঙ্গে সংঘাত কেবল কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান পুতিনের

  • 4:35 am - July 04, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, ইরান-ইসরায়েল উত্তেজনাসহ মধ্যপ্রাচ্যের যেকোনো সংঘাত কেবল কূটনৈতিকভাবে সমাধান করা উচিত। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে ফোনালাপ হয়, যেখানে ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

ফোনালাপের পর ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, রাশিয়া সব বিরোধ, মতপার্থক্য ও সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান চায় বলে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছে পুতিন।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে পুতিন ট্রাম্পকে বলেন, মস্কো তার স্থির লক্ষ্যগুলো থেকে পিছু হটবে না। তবে তিনি সংঘাত অবসানের জন্য আলোচনার প্রক্রিয়াও চালিয়ে যেতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন।

উশাকভ বলেন, ‘‘আমাদের প্রেসিডেন্ট বলেছেন, বর্তমান পরিস্থিতির পেছনে যে মূল কারণগুলো আছে, রাশিয়া তার নির্ধারিত লক্ষ্য পূরণ করবে এবং সেখান থেকে সরে আসবে না।’’

দুই নেতার এই দীর্ঘ আলাপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক আলোচনা ও সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au