বিশ্ব

বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৯ জন নিহত

  • 10:14 am - July 04, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
গাজায় গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরও পাঁচ ফিলিস্তিনির অনাহারে মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন ৪ জুলাই- বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি বিমান হামলা, গোলাবর্ষণ ও গুলিবর্ষণে অন্তত ৬৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-শাসিত গাজার সিভিল ডিফেন্স সংস্থা।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তারা বিবেচনা করছে। এই চুক্তি দীর্ঘমেয়াদি শান্তির দিকে নিয়ে যাবে—এ ধরনের নিশ্চয়তা পেতে চায় তারা। ইসরায়েলি কর্মকর্তারা এই যুদ্ধবিরতির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিহতদের মধ্যে অন্তত ৩৮ জন ছিলেন, যারা কেন্দ্রীয় ও দক্ষিণ গাজার তিনটি পৃথক স্থানে মানবিক সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। উত্তর গাজার জাবালিয়ায় ড্রোন হামলায় একজন শিশু নিহত হয়েছে।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা সিটিতে স্কুলকে আশ্রয়কেন্দ্রে পরিণত করা একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় ১৫ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

এই ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানায়, ‘‘গাজা সিটিতে হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টারে সক্রিয় এক শীর্ষ হামাস সন্ত্রাসীকে টার্গেট করে আঘাত হানা হয়েছে।’’

একটি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে। এ নিয়ে আইডিএফ আরও বলেছে, “হামলার আগে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি রোধে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সঠিক গোলাবারুদের ব্যবহার, আকাশ নজরদারি ও গোয়েন্দা তথ্য যাচাই করা হয়েছে।’’

তবে বৃহস্পতিবার গাজার বিভিন্ন স্থানে চালানো অন্যান্য হামলা সম্পর্কে তারা সুনির্দিষ্ট স্থান ও সময় ছাড়া মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছে।

আইডিএফ বলেছে, ‘‘হামাসের বর্বর আক্রমণের জবাবে আমরা তাদের সামরিক সক্ষমতা ধ্বংসে অভিযান চালাচ্ছি। আমরা আন্তর্জাতিক আইন মেনে চলি এবং বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করি।’’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে ঢুকে প্রায় ১,২০০ মানুষ হত্যা এবং ২৫১ জনকে গাজায় নিয়ে যায়। সেই ঘটনার পর ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫৭,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

প্রায় ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, চরম খাদ্য সংকট তৈরি হয়েছে এবং গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

যুদ্ধবিরতি নিয়ে হামাসের আশাবাদ
নিত্যদিনের হামলা সত্ত্বেও ইসরায়েলি কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন। হামাসের সঙ্গে প্রায় ২১ মাসের যুদ্ধে শেষ পর্যন্ত সমঝোতার সম্ভাবনা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ১২ দিনের বিমান যুদ্ধের অবসান ঘটানোর পর গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা নতুন গতি পেয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে নিয়েছে। এই ৬০ দিনের যুদ্ধবিরতির মধ্যে যুদ্ধ সমাপ্তির ব্যাপারে আলোচনা চলবে।

মিসরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, মিসর ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক গ্যারান্টি নিয়ে আলোচনা হচ্ছে যাতে হামাসকে দুই মাসের যুদ্ধবিরতি গ্রহণে রাজি করানো যায়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওয়াশিংটন ডিসি সফর করবেন বলে জানা গেছে।

যুদ্ধবিরতির আশা থাকলেও ইসরায়েল সম্প্রতি গাজায় নতুন করে অভিযান বাড়িয়েছে। নেতানিয়াহু বুধবার বলেছেন, হামাসকে ‘‘ভিত্তি থেকে ধ্বংস করা’’ হবে।

সূত্র: রয়টার্স/এএফপি

এই শাখার আরও খবর

শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগে বাবা-ছেলেকে অবরুদ্ধ, বাড়িতে অগ্নিসংযোগ

মেলবোর্ন, ১৬ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রানীর (৭) বস্তাবন্দী মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডে…

নিখোঁজের একদিন পর ভুট্টাখেতে মাটিচাপা অবস্থায় পাওয়া গেল নন্দিনীর মরদেহ

মেলবোর্ন, ১৬ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলিমারী এলাকায় নিখোঁজের একদিন পর ভুট্টা খেত থেকে নন্দিনী নামের এক সাত বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।…

স্টারমারের বাড়িতে অগ্নিসংযোগের নেপথ্যে রাশিয়া : বিবিসি

মেলবোর্ন, ১৬ জুন- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাড়ি ও ব্যক্তিগত সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনায় রাশিয়ার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ সামনে এসেছে। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে…

কলকাতায় স্ত্রীসহ মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা, কী ঘটেছিল

মেলবোর্ন, ১৬ জুন- দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে ভারতের কলকাতায় অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার বর্ণনাকে অতিরঞ্জিত বলে…

ছয় বছরের মেয়েকে নদীতে ফেলে হত্যা, তারপর নিজেও আত্মহত্যা করলেন বাবা

মেলবোর্ন, ১৬ জুন- অস্ট্রেলিয়ার সিডনিতে ছয় বছর বয়সী কন্যাশিশুকে নদীতে ফেলে হত্যার পর নিজেও পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক বাবা। এ ঘটনায় স্বামী ও…

গাইবান্ধায় রামমূর্তি ঘিরে উত্তেজনা ও হুমকি: সরকার নীরব কেন?

মেলবোর্ন, ১৬ জুন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্মাণাধীন রামমূর্তি ঘিরে নতুন করে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ এবং রাজনৈতিক–সামাজিক বিতর্ক তৈরি হয়েছে। একদিকে স্থানীয় হিন্দু সম্প্রদায় ও মন্দির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au