সর্বশেষ

টেক্সাসে ভয়াবহ বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু, এখনো নিখোঁজ ২৫ শিশু

  • 5:25 pm - July 05, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
নিখোঁজদের সন্ধান পেতে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন; ছবি- বিবিসি

মেলবোর্ন, ৫ জুলাই-

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই বন্যায় এখনো নিখোঁজ রয়েছে ২৩ থেকে ২৫ জন মেয়ে শিশু, যারা সবাই একটি প্রাইভেট ক্রিশ্চিয়ান সামার ক্যাম্প ‘ক্যাম্প মিস্টিক’-এ অংশ নিতে গিয়েছিল। সেখানে প্রায় সাতশ মেয়ে ছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, মাত্র ৪৫ মিনিটেই গুয়াডালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়, যা আকস্মিকভাবে চারপাশের জনপদে প্রবল বন্যা ডেকে আনে। এতে টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বহু মানুষ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হারান।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ২৩৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। হেলিকপ্টার ছাড়াও সামরিক বাহিনীর ‘হাই প্রোফাইল ট্যাকটিক্যাল’ যান নামিয়ে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চলছে। এখনো পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি স্থানীয় প্রশাসন।

বন্যার কারণে টেক্সাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গভর্নর গ্রেগ অ্যাবোট এ পরিস্থিতিকে ‘ব্যতিক্রমী বিপর্যয়’ হিসেবে উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জানিয়েছেন, রাতের অন্ধকারেও তল্লাশি অভিযান চলবে। তিনি বলেন, যেসব শিশু ও মানুষ এখনো নিখোঁজ, তাদের সন্ধান পেতে উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে অভিযান চালাচ্ছেন।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, ক্যাম্প মিস্টিকে বিদ্যুৎ নেই, ওয়াইফাই নেই, ফলে নিখোঁজ মেয়েদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, যার খবর পাওয়া যাচ্ছে, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে; তবে যোগাযোগ না পেলেও মানে এই নয় যে তারা হারিয়ে গেছে, বরং কমিউনিকেশন নেটওয়ার্কের বাইরে থাকতে পারে।

এদিকে বন্যায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকেই সামাজিক মাধ্যমে তাদের স্বজনদের খোঁজে পোস্ট দিচ্ছেন। কেউ মেয়ে ও জামাতার খোঁজ করছেন, কেউবা দাদা-দাদীর। টেক্সাসের অস্টিনসহ বিভিন্ন শহর থেকে নিখোঁজ হওয়ার খবর আসছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বন্যাকে ‘ভয়াবহ’ ও ‘মর্মান্তিক’ বলে আখ্যা দিয়েছেন। টেক্সাসের শেরিফ ল্যারি এল লেইথা জানিয়েছেন, মৃতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি; নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, পশ্চিম-মধ্য টেক্সাসে আরও বৃষ্টিপাতের কারণে নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে। নদীর তীরবর্তী এলাকাগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

টেক্সাসজুড়ে এই বন্যা শুধু প্রাণহানিই ঘটায়নি, বরং মানুষের জীবনযাত্রা একেবারে থামিয়ে দিয়েছে। যারা বেঁচে আছেন, তাদের অনেকেই এখনো অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, প্রিয়জনের খোঁজে প্রহর গুনছেন। এই ভয়াবহ বিপর্যয় টেক্সাসের মানুষের মনে দাগ কেটে গেল চিরদিনের মতো।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au