বিনোদন

শীতের অ্যাডভেঞ্চারের স্বর্গ মাউন্ট বুলার: কীভাবে যাবেন, কী করবেন, কিছু জরুরী তথ্য!

  • 1:46 pm - July 07, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
ছবি: SnowAction-Facebook

মেলবোর্ন ৭ জুলাই- এই শীতে চাই একটু ভিন্ন স্বাদের অ্যাডভেঞ্চার? মেলবোর্ন থেকে মাত্র তিন ঘণ্টার সহজ ড্রাইভে পৌঁছে যান অস্ট্রেলিয়ার সবচেয়ে সহজে পৌঁছানো বড় স্কি রিসোর্ট  মাউন্ট বুলারে। বরফের রাজ্যে স্কি, স্নোবোর্ড বা টবগানের মজা নিতে চাইলে মাউন্ট বুলারের জুড়ি নেই।

কীভাবে যাবেন?
নিজস্ব প্রাইভেট কার থাকলে কোন কথাই নেই। হোপ অন বাস বুকিং করেও যাওয়া যেতে পারে। চাইলে গাড়ি ভাড়া করতে পারেন। কিংবা  সরাসরি হেলিকপ্টার চার্টার করে উড়ে যান। মাউন্ট বুলারে যেতে সবচেয়ে জনপ্রিয় ব্যবস্থা হলো বাস সার্ভিস। V/Line এবং Mansfield Mount Buller Buslines একসাথে প্যাকেজ ট্রিপের ব্যবস্থা করে। আরও তথ্যের জন্য V/Line-এ ফোন করুন: ১৩৬ ১৯৬। ট্রাভেলকে আরো বেশি উপভোগ্য করতে চাইলে বিলাসবহুল লিমুজিন ভাড়া করেও যেতে পারেন।

মাউন্ট বুলার

মাউন্ট বুলারের স্কি রোমাঞ্চ
মাউন্ট বুলারের লিফট নেটওয়ার্ক ভিক্টোরিয়ার সবচেয়ে বড়—২০টি লিফটে প্রতি ঘণ্টায় ৪০,০০০ স্কিয়ার-স্নোবোর্ডারকে ওপরে তুলতে পারে। ৩০০ হেক্টর স্কিয়েবল এরিয়া, ৮০টির বেশি রান, ৩টি টেরেইন পার্ক আর ২টি টবগান পার্ক—সবার জন্য কিছু না কিছু আছেই। প্রথমবারের স্কিয়ার থেকে অভিজ্ঞ প্রফেশনাল, সবাই এখানে তাদের যোগ্যতা অনুযায়ী স্লোপ বেছে নিতে পারবেন।

ছবি: মাউন্ট বুলার, ফেসবুক পেজ

আনন্দে ভরপুর আরও কত কী!
যদি স্কি-স্নোবোর্ড ছাড়াও কিছু করতে চান, তাহলে স্লেড ডগ ট্যুরে হাস্কির দল নিয়ে পাহাড় পাড়ি দিন। অস্ট্রেলিয়ার সবচেয়ে উঁচু ডে স্পাতে বিলাসবহুল স্পা থেরাপি নিন। সন্ধ্যায় রাতের আলোতে স্কি করারও ব্যবস্থা আছে। ছোটদের জন্য আছে মজার Gnome রোম অ্যাডভেঞ্চার। আর পরিবারের সবাই মিলে সিনেমা হলে গিয়ে কিছুক্ষণ বিনোদন নেবারও ব্যবস্থা রয়েছে।

ছবি: মাউন্ট বুলার, ফেসবুক পেজ

ভিলেজে থাকা-খাওয়া
মাউন্ট বুলার ভিলেজে ৭,০০০ এর বেশি অন-মাউন্টেন বেড—ভিক্টোরিয়ার যেকোনো রিসোর্টের চেয়ে বেশি। ডরম রুম থেকে বিলাসবহুল প্রাইভেট লজ, সবার জন্য আছে সাশ্রয়ী ও আরামদায়ক ব্যবস্থা। ভিলেজে ৩০টিরও বেশি বার ও রেস্তোরাঁ—ফাস্ট ফুড থেকে ফাইন ডাইনিং আর মধ্যরাতের পার্টি পর্যন্ত সবকিছু মিলবে।

ছবি: মাউন্ট বুলার, ফেসবুক পেজ

স্পোর্টস আর ফিটনেস
মাউন্ট বুলারের জিমনেশিয়ামে শীতকালীন অলিম্পিয়ানরা অনুশীলন করেন। মেশিন ও ফ্রি ওয়েটস, ট্রেডমিল, এক্সারসাইজ বাইক, বক্সিং সরঞ্জামসহ সবকিছুই আছে। চাইলে প্রফেশনাল ট্রেইনারের সহায়তা নেওয়া যায়। শুধু শীতে নয়, গ্রীষ্মকালেও মাউন্ট বুলার বিখ্যাত মাউন্টেন বাইকিং, সাইক্লিং আর দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। মাউন্ট বুলারে সপ্তাহজুড়ে নানা প্রতিযোগিতা আর ইভেন্ট হয়। বুলার বিগ এয়ার-এ স্নো অস্ট্রেলিয়া পাথওয়েরের শীর্ষ অ্যাথলেটরা প্রতিযোগিতা করেন। ছোটদের জন্য আয়োজন করা হয় কিডস উইক।

কিছু চমকপ্রদ তথ্য

  • লিফটের সংখ্যা: ২০
  • রান সংখ্যা: ৮০+
  • সবচেয়ে উঁচু লিফটেড এলটিটিউড: ১৭৮০ মিটার
  • স্কিয়েবল এরিয়া: ৩০০ হেক্টর
  • স্নোমেকিং এরিয়া: ৭৮ হেক্টর
  • হাফপাইপ: আছে
  • বিগিনার টেরেইন: ২০%
  • ইন্টারমিডিয়েট টেরেইন: ৪৫%
  • অ্যাডভান্সড টেরেইন: ৩৫%

ছবি: মাউন্ট বুলার, ফেসবুক পেজ

কোথায় থাকবেন—দলবদ্ধ ভ্রমণের জন্য লজ

বড় দল নিয়ে গেলে ডর্ম -স্টাইল রুম, টুইন, ডাবল, এনসুইট রুমসহ নানা বিকল্প পাবেন। কিছু লজ অ্যাডভান্স বুকিংয়েরও সুবিধা দেয়।

আরও তথ্য ও বুকিংয়ের জন্য ফোন করুন:
📞 1800 BULLER
✉️ reservations@bullerholidays.com.au

চলুন, এই শীতে বরফে ঢাকা মাউন্ট বুলারে এক অন্যরকম অ্যাডভেঞ্চার উপভোগ করুন!

সূত্র:
মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়ার অফিসিয়াল সাইট

বাংলা অনুবাদ – ওটিএন বাংলা ফিচার ডেস্ক

এই শাখার আরও খবর

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

প্রধানমন্ত্রী হওয়ার আত্মবিশ্বাস পলিন হ্যানসনের, মুসলিম অভিবাসন নিয়ে ফের বিতর্কিত মন্তব্য

মেলবোর্ন, ২১ জুলাই: অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন-এর নেতা সিনেটর পলিন হ্যানসন বলেছেন, সুযোগ পেলে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই…

আইএসে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলি কঠোর শর্তে জামিন পেলেন

মেলবোর্ন, ২০ জুলাই-  অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা এবং ইসলামিক স্টেট (আইএস) সংগঠনে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলিকে কঠোর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের অন্যতম…

বিতর্কের মধ্যেই বার্নাবি জয়েসের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৯ জুলাই- অস্ট্রেলিয়ার ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন তার সঙ্গে দলের সংসদ সদস্য বার্নাবি জয়েসের সম্পর্কের অবনতি নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সরাসরি নাকচ করে…

সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

মেলবোর্ন, ১৯ জুলাই: সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ২০২৬। শনিবার (১৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসের ওয়েন্টওয়ার্থভিলের…

জাপানের গোয়েন্দা সংস্কারকে স্বাগত জানানো উচিত অস্ট্রেলিয়ার, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা

মেলবোর্ন, ১৮ জুলাই- জাপানের গোয়েন্দা কাঠামোতে বড় ধরনের সংস্কার আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং বিশেষ করে অস্ট্রেলিয়ার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও কৌশলগত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au