3. Hot News

অস্ট্রেলিয়ায় সুদের হার কমেনি, স্থির রাখার ঘোষণা

  • 4:46 pm - July 08, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক (RBA); ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৮ জুলাই- অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক (RBA) আজ সোমবার (৮ জুলাই) সুদের হার স্থির রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক বিশ্লেষক ও অনেক ঋণগ্রহীতা যেখানে সুদের হার কমার আশা করেছিলেন, সেখানে এই সিদ্ধান্ত কিছুটা চমকই বয়ে এনেছে।
৯ সদস্যের মনিটারি পলিসি বোর্ডের মধ্যে ৬ জন সদস্য হার অপরিবর্তিত রাখার পক্ষে এবং ৩ জন হার কমানোর পক্ষে ভোট দেন। এর ফলে RBA-এর ক্যাশ রেট আগের মতোই থাকছে।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়েছে, জুন মাসের মাসিক মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি ছিল। তাই পরিস্থিতি আরও স্পষ্ট না হওয়া পর্যন্ত তারা সতর্ক থাকতে চাচ্ছেন। বিশেষ করে বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা ও মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কভিত্তিক নীতি অস্ট্রেলিয়ার অর্থনীতিতে যে অনিশ্চয়তা তৈরি করছে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
অস্ট্রেলিয়ার ট্রেজারার জিম চালমার্স বলেছেন, ‘‘RBA স্বাধীন প্রতিষ্ঠান, তবে আমাদের লক্ষ্য অভিন্ন—মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা ও অর্থনীতিকে স্থিতিশীল রাখা।’’

সুদের হার কমানোর আশা করা ঋণগ্রহীতাদের জন্য এই ঘোষণা কিছুটা হতাশাজনক হলেও, অস্ট্রেলিয়ান ডলার কিছুটা শক্তিশালী হওয়ায় বিদেশ ভ্রমণ বা আমদানি পণ্যের ক্ষেত্রে স্বস্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

RBA-এর পরবর্তী নীতি বৈঠক আগামী ১১–১২ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগেই আসছে জুন মাসের পূর্ণাঙ্গ মূল্যস্ফীতি (CPI) তথ্য, যা আগামী সিদ্ধান্তে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, রেট কমানোর পরিবর্তে স্থিতিশীল রাখার এই সিদ্ধান্ত বোঝাচ্ছে যে RBA এখনো পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং অর্থনৈতিক চাপ ও বৈশ্বিক ঝুঁকি মাথায় রেখেই এগোচ্ছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au