বিশ্ব

প্রত্যাশা ভেঙে জুলাইতে সুদের কেন হার অপরিবর্তিত রাখল অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক (RBA)?

  • 8:07 pm - July 08, 2025
  • পঠিত হয়েছে:২০০ বার
রিজার্ভ ব্যাংকের গভর্নর মিশেল বুলক আকস্মিক সুদের হার সিদ্ধান্ত নিয়ে বক্তব্য রাখছেন। ছবি: এবিসি নিউজ

মেলবোর্ন, ৮ জুলাই- অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক (RBA) জুলাই মাসে সুদের হার ০.২৫ শতাংশ কমানোর ব্যাপক পূর্বাভাসকে অগ্রাহ্য করে নগদ হার অপরিবর্তিত রেখে ৩.৮৫ শতাংশে স্থির রাখার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার প্রকাশিত সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড জানিয়েছে, মুদ্রাস্ফীতির গতি স্থিতিশীলভাবে কমছে কি না তা যাচাই করতে “আরও কিছু তথ্য” পাওয়ার জন্য তারা অপেক্ষা করছে। ব্যাংকের গভর্নর মিশেল বুলক বলেন, এটি “দিকনির্দেশনা নয় বরং সময় নিয়ে সিদ্ধান্ত”।

আর্থিক বাজারের পূর্বাভাসে ৯৬ শতাংশ সম্ভাবনা ধরা হয়েছিল যে এবার সুদের হার কমানো হবে। কারণ সর্বশেষ ভোক্তা মূল্যসূচক (CPI) প্রতিবেদন দেখিয়েছে, মে মাসে প্রত্যাশার চেয়ে কম হারে মূল্যবৃদ্ধি হয়েছে। একই সময়ে বছরের প্রথম প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধিও শ্লথ হয়েছে।

তবে RBA জানিয়েছে, তারা নিশ্চিত হতে চায় যে মুদ্রাস্ফীতি টেকসইভাবে তাদের ২.৫ শতাংশের লক্ষ্যসীমায় নেমে আসছে। গভর্নর বুলক বলেন, ৩০ জুলাই প্রকাশিতব্য ত্রৈমাসিক CPI তথ্যের উপর আগস্ট সভার সিদ্ধান্ত নির্ভর করবে। তিনি আশা প্রকাশ করেন, ওই তথ্য “নীতিনির্ধারণে ছাড়ের পথকে সমর্থন করবে”।

এর আগে ফেব্রুয়ারি ও মে মাসে সুদের হার কমানো হয়েছিল। তারও আগে, ২০২৩ সালের নভেম্বর থেকে নগদ হার ৪.৩৫ শতাংশে স্থির ছিল, যা মে ২০২২ থেকে মোট ১৩ দফা বাড়ানো হয়েছিল।

RBA এর বিবৃতিতে বলা হয়েছে, “বাণিজ্যনীতি ও বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা এখনও অস্ট্রেলিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করতে পারে এবং ঘরোয়া ব্যয়-উপভোগে বিলম্ব ঘটাতে পারে।”

এছাড়াও, সাম্প্রতিক মুদ্রানীতি শিথিলতার প্রভাব ঠিক কতটা সময়ে কার্যকর হবে, মজুরি ও পণ্যমূল্যের ভারসাম্যে শ্রমবাজারের টানাপোড়েন কতটা ভূমিকা রাখবে, এসব নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।

AMP এর ডেপুটি চিফ ইকোনমিস্ট ডায়ানা মৌসিনা এই সিদ্ধান্তে “চরমভাবে বিস্মিত” হয়েছেন এবং এটিকে “ভুল সিদ্ধান্ত” বলে আখ্যা দিয়েছেন।

সিডনিতে সংবাদ সম্মেলনে গভর্নর বুলক বলেন, বোর্ডের ভোট বিভাজনের মূল বিষয় ছিল কখন হার কমানো হবে, কোন পথে যাবে নয়। তিনি স্পষ্ট করেন, “শুধুমাত্র কোনো আর্থিক ঝুঁকি মোকাবিলার জন্য আমরা সুদের হার উঁচু রাখছি না।”

বুলক আরও বলেন, “অনেকেই ভেবেছেন শীর্ষ CPI ২.১ শতাংশে নামায় মুদ্রাস্ফীতি খুবই কমে এসেছে, কিন্তু আমরা মনে করি তা স্থায়ীভাবে এতটা কম নয়। আমাদের বিশ্লেষণ ভিন্ন।”

তিনি জানান, “বোর্ড সিদ্ধান্ত নিয়েছে কয়েক সপ্তাহ অপেক্ষা করবে, যাতে নিশ্চিত হওয়া যায় যে আমাদের পূর্বাভাসের পথেই এগোচ্ছি।”

AMP এর মৌসিনা বলেন, “এটি স্পষ্ট বার্তা যে তারা মাসিক মুদ্রাস্ফীতি সূচকে আস্থা রাখছেন না, বরং ত্রৈমাসিক পূর্ণাঙ্গ তথ্যের অপেক্ষায় আছেন।”

অর্থমন্ত্রী জিম চ্যালমার্স বলেন, “মিলিয়ন মিলিয়ন অস্ট্রেলিয়ান এই সিদ্ধান্তে হতাশ হবেন। তবে ব্যাংকের স্বাধীন সিদ্ধান্ত নিয়ে আমি মন্তব্য করি না, অনুমানও করি না। আমি আমার দায়িত্বেই মনোযোগী।”

এই সিদ্ধান্তের পর আর্থিক বাজারে অস্থিরতা দেখা যায়। বিকেল ৩টার মধ্যে সুদের হার ডেরিভেটিভ ভিত্তিক হিসাব অনুযায়ী আগস্টে ০.২৫ শতাংশ কমানোর সম্ভাবনা ৮৫ শতাংশে গিয়ে পৌঁছায়।

ঘোষণার পরপরই অস্ট্রেলিয়ান ডলার ৬৫.১ মার্কিন সেন্ট থেকে লাফিয়ে ৬৫.৫ মার্কিন সেন্টে উঠে যায়।

উৎস: এবিসি নিউজ

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au