সর্বশেষ

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া: ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, এক দশকের মধ্যে সর্বোচ্চ সড়ক প্রাণহানি

  • 1:26 am - July 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি দুর্ঘটনার দৃশ্য; ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১০ জুলাই-

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় স্কুল হলিডের সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছেন আরও ছয়জন, যার মধ্যে গত শুক্রবার ও শনিবারেই মারা গেছেন পাঁচজন। নিহতদের মধ্যে রয়েছেন ৭০ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী, ৪০ বছর বয়সী এক কোচ চালক, ৫১ বছর বয়সী এক পথচারী, একজন চালক যার গাড়ি গাছে ধাক্কা খেয়েছিল এবং ৬৪ বছর বয়সী এক নারী যাত্রী।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১০৩-এ পৌঁছেছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ হিসেবে ধরা হচ্ছে। রাজ্য পুলিশ ও সড়ক নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা জানাচ্ছেন, দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে আছে গতি সীমা অমান্য, সিটবেল্ট না বাঁধা, ক্লান্তি বা ঘুম ঘুম ভাব, মাদক বা অ্যালকোহল সেবন এবং চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার।

সড়ক নিরাপত্তা কমিশনার আদ্রিয়ান ওয়ার্নার ও পুলিশের কর্মকর্তা মাইক পিটারস বলছেন, এই মৃত্যু যদি অন্তত মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। তারা জানিয়েছেন, স্কুল হলিডের বাকি সময় জুড়ে ‘বুজ বাস’, মোবাইল ক্যামেরা এবং রোডপুলিশের বাড়তি টহল চালু থাকবে যাতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়।

এদিকে দুর্ঘটনা ঠেকাতে এআই-ভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা বা অন্যান্য অনিয়ম শনাক্ত করবে। যদিও এই মুহূর্তে শুধুমাত্র সতর্কবার্তা দেওয়া হচ্ছে, তবে আসছে অক্টোবর থেকে এসব অপরাধের জন্য জরিমানা করা শুরু হবে।

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যা ও গাড়ির সংখ্যা বাড়লেও দুর্ঘটনা ও প্রাণহানির হার দীর্ঘদিন ধরেই স্থির রয়েছে, যা উদ্বেগজনক। পরিস্থিতি সামাল দিতে শুধু প্রযুক্তির ওপর নির্ভর না করে চালকদের দায়িত্বশীল হতে হবে বলেও মত দিয়েছেন তারা।

স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলো বলছে, বিশেষ করে স্কুল হলিডের মতো সময়গুলোতে চালকদের আরও বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে, যাতে এমন দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো যায়।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au