বাংলাদেশ

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত গ্রেপ্তার

  • 6:52 am - July 11, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
অধ্যাপক আবুল বারকাত; ছবিঃ সংগৃহীত

ঢাকা, ১১ জুলাই-

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম।

ডিবি জানায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা এক মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ২০ ফেব্রুয়ারি এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক এই মামলা করে। মামলায় অধ্যাপক আবুল বারকাতসহ মোট ২৩ জনকে আসামি করা হয়।

দুদকের অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে জালিয়াতির মাধ্যমে এই বিপুল পরিমাণ ঋণ দেন, যা পরবর্তীতে আত্মসাৎ করা হয়। মামলায় আরও উল্লেখ আছে, আতিউর রহমান ও তাঁর ঘনিষ্ঠরা অনৈতিক কৌশলে এই টাকা আত্মসাৎ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।

এই শাখার আরও খবর

আইফোন চুরির অপবাদে ছাত্রাবাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ, উত্তাল লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসে আইফোন চুরির অপবাদ দিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র…

চীনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় অস্ট্রেলিয়ায় ‘যুদ্ধপ্রস্তুত’ অস্ত্রভাণ্ডার গড়ছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১৭ জুন- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যে অস্ট্রেলিয়ায় নতুন করে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার…

উগ্রপন্থীদের হুমকিতে থমকে গেল বাংলাদেশের সর্বোচ্চ শ্রীরাম মূর্তির নির্মাণ

মেলবোর্ন, ১৭ জুন- বাংলাদেশে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় শ্রীরাম মূর্তিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ৮১ ফুট উচ্চতার এই মূর্তির নির্মাণকাজ প্রায় ৮০ শতাংশ…

গুগলের ওপর নতুন নিয়ম জারি করেছে যুক্তরাজ্য

মেলবোর্ন, ১৭ জুন- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ওপর নতুন নিয়ন্ত্রক কাঠামো আরোপ করেছে যুক্তরাজ্য। সার্চ ফলাফলের র‌্যাঙ্কিং প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনা, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য…

দিনাজপুরের নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ১৭ জুন-  দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি নির্জন আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার…

মার্কিন-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিলের পরিকল্পনা

মেলবোর্ন, ১৭ জুন- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে আলোচিত কাঠামোগত চুক্তির অংশ হিসেবে ৩০০ বিলিয়ন ডলারের একটি বিশাল বেসরকারি বিনিয়োগ তহবিল গঠনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au