সর্বশেষ

দেশের অর্থনীতির করুণ অবস্থা চলছে : রিজভী

  • 6:54 pm - July 11, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
নাপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী; ছবিঃ সংগৃহীত

ঢাকা, ১১ জুলাই-

দেশের অর্থনীতি কঠিন ও করুণ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সামনে সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, যা এখন মানুষের মনেই ঘুরপাক খাচ্ছে।

শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দুঃস্থদের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়।

রিজভী বলেন, “এটা শুধু কথার কথা নয়—যদি দুর্ভিক্ষের আলামত দেখতে বা শুনতে পাই, তাহলে জনগণ আমাদেরও ছেড়ে দেবে না। মানুষ যদি খাবার কিনতে না পারে, তাহলে দুর্ভিক্ষের আলামত তৈরি হবে, আর তখন কেউই রেহাই পাবে না। হাততালি দেবে ওই পতিত ফ্যাসিস্টরা।”

তিনি আরও বলেন, “বিএনপি দীর্ঘদিন ধরে বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছে। মানবিকতা, সাম্য, ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য লড়াই করছি, যেখানে জনগণ তাদের মালিকানা ফিরে পাবে।”

সরকারকে কঠোর সমালোচনা করে রিজভী বলেন, “জনগণের সরকার থাকলে প্রতিটি পদক্ষেপের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়, যা এখন আর নেই। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার জনসমর্থিত, কারণ আওয়ামী লীগ ও তাদের কয়েকটি দোসর ছাড়া সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন করেছে। ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সবাই সমর্থন করছি।”

গার্মেন্টস শিল্প ও অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, “আজ অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কর্মহীন হচ্ছে। সরকার ইচ্ছা করলে প্রশাসক নিয়োগ করে এই প্রতিষ্ঠানগুলো চালাতে পারে, যাতে শ্রমিকরা বেকার না হয়। দেশের অর্থনীতির করুণ অবস্থায় শুধু আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনলেই হবে না, কর্মসংস্থান না বাড়ালে কারো রেহাই নেই।”
তিনি আরও বলেন, “যে দোসররা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচার করা উচিত। শ্রমিকদের কলকারখানা যেন বন্ধ না হয়, সেটা নিশ্চিত করতে হবে।”

সংস্কার প্রসঙ্গে রিজভী বলেন, “বিএনপির পক্ষ থেকে সংস্কারবিরোধী কোনো কথা বলা হয়নি, বরং সংস্কারের পক্ষে কথা বলা হয়েছে। বিএনপির ৩১ দফায় অনেক বিষয়ই প্রতিফলিত হয়েছে, এমনকি জুলাই সনদের অনেক বিষয়ও গ্রহণ করা হয়েছে। তবে যুগে যুগে দেশে নতুন নতুন সংস্কার আসবে—এটাই স্বাভাবিক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ড. শফিকুল ইসলাম, মহাসচিব ড. এমতাজ হোসেন প্রমুখ।

এই শাখার আরও খবর

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au