অস্ট্রেলিয়া

মেলবোর্ন জুড়ে সাত ঘণ্টার বেপরোয়া তাণ্ডব: চোরাই ভ্যান নিয়ে পলায়নের পর পুলিশের সঙ্গে নাটকীয় সংঘর্ষে শেষ অধ্যায়

  • 7:29 pm - July 11, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
হেলিকপ্টার থেকে তোলা দৃশ্যে চোরাই ভ্যান চালক জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করছে, মুহূর্তেই পুলিশের গাড়ির ধাক্কায় থেমে যায় তার দৌরাত্ম্য। সূত্র: 7 News

মেলবোর্ন ১১ জুলাই- মেলবোর্নের একটি কার ওয়াশ থেকে একটি গাড়ি চুরি পালানোর পর  থেকে শুরু হয় বেপরোয়া তাড়া, যা শহরজুড়ে চলতে চলতে নাটকীয়ভাবে পুলিশের সঙ্গে সংঘর্ষে শেষ হয়। অপরাধী গাড়ি থেকে জাম্প দিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আটক করে পুলিশ।

হেলিকপ্টার থেকে তোলা নাটকীয় ফুটেজে দেখা যায়, পুলিশের এই দীর্ঘ অভিযান শেষে একজন ব্যক্তি যখন গাড়ি থেকে জাম্প দিয়ে পালানোর চেষ্টা করছিলেন, তখন তাকে একটি গাড়ি ধাক্কা দেয়।

সকাল সাড়ে পাঁচটার দিকে সেন্ট কিল্ডা রোড থেকে একটি ভ্যান চুরি করে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি। এরপর পুরো শহরজুড়ে সাত ঘণ্টার দৌরাত্ম্য শুরু হয়। পুলিশ এয়ার উইং এবং একাধিক স্থল বাহিনীর সহায়তায় গাড়িটিকে ফুৎস্ক্রে, পোর্ট মেলবোর্ন, স্পটসউড, কার্নেগি, সানশাইন, ড্যানডেনং এবং অবশেষে পয়েন্ট কুক পর্যন্ত ট্র্যাক করে। এই সময় ভ্যানটি একাধিক পার্ক করা ও চলমান গাড়িকে ধাক্কা দেয়, এমনকি এর বিভিন্ন যন্ত্রাংশ ছিঁড়ে রাস্তায় ছড়িয়ে পড়ে।

বেলা ১টার কিছু পরে পয়েন্ট কুকের ডানিংস রোড ও পামারস রোডের মোড়ে একটি সাইনবোর্ডে ধাক্কা মেরে গাড়িটি থামে।কিন্তু নাটক তখনও শেষ হয়নি। চালক চালকের আসনের জানালা দিয়ে লাফ দিয়ে নেমে পালানোর চেষ্টা করেন। তবে অল্প সময়ের মধ্যেই তাকে একটি আনমার্কড পুলিশ গাড়ি ধাক্কা দেয়।

পুলিশ ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যায়। তার আঘাত প্রাণঘাতী নয় বলে জানানো হয়েছে। তিনি পুলিশ প্রহরায় রয়েছেন এবং এখনও জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। এখন পর্যন্ত কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর মিডিয়াকে ব্রিফ করতে গিয়ে অ্যাক্টিং ইন্সপেক্টর ডিন পিকারিং বলেন, “ভিডিও দেখে বলতে পারি, আমরা আমাদের অপরাধীকে ধরেছি। এটা বলা যায়”

তিনি বলেন,

এমন ঘটনার জন্য এমনকি অভিজ্ঞ পুলিশরাও কিছুটা বিচলিত হয়ে পড়েন। “যখন ভিডিওটি দেখলাম, আমিও বিস্মিত হয়েছি। ভাবিনি কেউ এইভাবে চলন্ত গাড়ির জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করবে,” পিকারিং জানান।

“পুলিশ গাড়ির চালকও বুঝতে পারেননি লোকটি হঠাৎ জানালা দিয়ে লাফিয়ে পালাবে। তিনি তাৎক্ষণিকভাবে গাড়ি সরিয়ে নেন, কিন্তু তারপরও ধাক্কা লেগেছে।

“দুঃখজনকভাবে, পুলিশিংয়ের জগতে আমরা প্রায় প্রতিদিনই এমন ঘটনা দেখি যেখানে পথচারীরা দুর্ঘটনায় পড়ে, বিশেষত যখন কেউ এমন বেপরোয়া কাজ করে। এই ক্ষেত্রেও অপরাধী পালাতে চেয়েছিল। এটি ইচ্ছাকৃত কোনো পদক্ষেপ ছিল না।”

পিকারিং আরও বলেন, তার বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত হচ্ছে।

“এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে অস্ত্র সংক্রান্ত অভিযোগও আনা হতে পারে। ভিডিও দেখে হিসাব মিলানো কঠিন হয়ে যাচ্ছিল কতগুলো অভিযোগ হতে পারে। এই তাণ্ডব ঘণ্টার পর ঘণ্টা ধরে চলেছে। অনেকগুলো গুরুতর অভিযোগ আনা হবে।

“সে শাস্তি পাবে। তাকে রাস্তায় থাকতে দেওয়া হবে না। তার চিকিৎসা হবে এবং জিজ্ঞাসাবাদ শেষে চেষ্টা থাকবে যতদিন সম্ভব তাকে বাইরে রাখা না হয়।”

 

এই শাখার আরও খবর

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au