সর্বশেষ

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার হুমকি, শাহজালাল বিমান বন্দরে আতঙ্ক

  • 12:35 am - July 12, 2025
  • পঠিত হয়েছে:১৬৬ বার
উড্ডয়নের প্রস্তুতিকালে অজ্ঞাতনামা একটি সূত্র থেকে ফোনে জানানো হয়, ফ্লাইটে বোমা রয়েছে। ছবিঃ সংগৃহীত

ঢাকা, ১২ জুলাই-

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা থাকার আশঙ্কায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। অচেনা একটি নম্বর থেকে ফোনে এই হুমকি দেওয়ার পরই শুক্রবার (১১ জুলাই) বিকেলে নিরাপত্তা জোরদার করা হয় এবং ফ্লাইটটি স্থগিত করা হয়।

বিকেল ৪টা ৪৫ মিনিটে উড়োজাহাজটির ছেড়ে যাওয়ার কথা ছিল। উড্ডয়নের প্রস্তুতিকালে অজ্ঞাতনামা একটি সূত্র থেকে ফোনে জানানো হয়, ফ্লাইটে বোমা রয়েছে। বিষয়টি জানার পরপরই যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নামিয়ে আনা হয়। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে।

হুমকির খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট উড়োজাহাজে তল্লাশি শুরু করে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও কেউ আহত হননি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইটটি বাতিল বা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, “উড়োজাহাজ থেকে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বোম্ব ডিসপোজাল টিম তল্লাশি চালাচ্ছে। নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করছে।”

বিমানবন্দর সূত্র জানায়, আন্তর্জাতিক ফ্লাইট হওয়ায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা, কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে, তা জানার চেষ্টা চলছে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au