খেলা

লডর্স টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ২৪২ রানে পিছিয়ে ভারত

  • 2:27 pm - July 12, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার

ফিফটি হাঁকিয়ে অপরাজিত রাহুল। ছবি: ক্রিকইনফো

মেলবোর্ন ১২ জুলাই
৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করা রীতিমত ‘যন্ত্রণার’। লর্ডসে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিন এমন কিছুরই সাক্ষী হতে হয়েছিল জো রুটকে। তবে মনোযোগ হারাননি বিশ্বের অন‌্যতম সেরা এই ব‌্যাটসম‌্যান।

শুক্রবার দ্বিতীয় দিনে ফিরেই তুলে নেন ক‌্যারিয়ারের ৩৭তম টেস্ট সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে ইংল‌্যান্ড প্রথম ইনিংসে তুলেছে ৩৮৭ রান। রুটের সেঞ্চুরির দিনে ৫ উইকেটের স্বাদ পেয়েছেন জসপ্রিত বুমরাহ। একাদশে ফিরেই বাজিমাত করেছেন ডানহাতি পেসার। যা তার ক‌্যারিয়ারের ১৫তম টেস্ট ফাইফার।

ব‌্যাটিংয়ে নেমে ইংল‌্যান্ডের বিপক্ষে বেশ ভালোই লড়তে হয়েছে ভারতকে। দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের স্কোর ৩ উইকেটে ১৪৫। ফিফটি ছোঁয়া রাহুলের (৫৩) সঙ্গে অপরাজিত আছেন রিশভ পান্ত (১৯) । এখনো তারা ২৪২ রানে পিছিয়ে।

রুট ১৯৯ বলে ১০৪ রান করেন ১০ চারে। বুমরাহর বলে বোল্ড হয়ে তাকে সাজঘরে ফিরতে হয়। ৬ রানের জন‌্য ফিফটি ছোঁয়া হয়নি বেন স্টোকসের। ১১০ বলে ৪৪ রান করে বুমরাহর বলে স্টোকসও বোল্ড হন। এছাড়া উইকেট রক্ষক ব‌্যটাসম‌্যান জেমি স্মিথ ৫১ ও ব্রাইডন কার্স স্কোরবোর্ডে ৫৬ রান যোগ করেন।

বুমরাহ ৭৪ রানে পেয়েছেন ৫ ‍উইকেট। ২টি করে উইকেট নেন সিরাজ, নীতিশ কুমার। ১ উইকেট নেন জাদেজা।

জবাব দিতে নেমে ভারত শুরুতেই উইকেট হারায় টেস্ট ক্রিকেটে ফেরা আর্চারের বলে। দ্বিতীয় স্লিপে ইয়াসভি জয়সওয়াল ক‌্যাচ দেন ১৩ রানে। এরপর রাহুল করুণ নায়ারকে সঙ্গে নিয়ে এগিয়ে যান। ২০.২ ওভার পর্যন্ত টিকেছিল তাদের জুটি। স্টোকসের বলে নায়ার ৪০ রান করে আউট হলে ভাঙে তাদের লড়াই।

সেখান থেকে গিল ও রাহুলের লড়াই শুরু হয়। কিন্তু আগের ম‌্যাচের ডাবল সেঞ্চুরিয়ান ও সেঞ্চুরিয়ান এবার ১৬ রানে থেমে যান। ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে ক‌্যাচ দেন। এরপর ভারত আর কোনো উইকেট হারায়নি। রাহুল ফিফটি ছুঁয়ে অভিজ্ঞতার ডালা মেলে ধরেছেন। পান্তও আছেন ভালো অবস্থায়।

তৃতীয় দিনের লড়াইয়ের ওপর নির্ভর করতে পারে ম‌্যাচের ভাগ‌্য।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au