খেলা

জিএসএলে দুইদিনে মুদ্রার দুই পিঠই দেখলেন সাকিব আল হাসান

  • 2:45 pm - July 12, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

জিএসএলে বল হাতে সাকিব। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ জুলাই

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অভিষেক ম্যাচে দলকে দুর্দান্ত জয় উপহার দিয়েছিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিকসের বিপক্ষে ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স করে বাংলাদেশের সাবেক অধিনায়ক জিতিয়েছিলেন দুবাই ক্যাপিটালসকে।

কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই পরিস্থিতি যেন সাকিবদের প্রতিকূলে চলে গেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দুবাই ক্যাপিটালসের ৮ উইকেটে ১৪১ রানের পুঁজির বিপরীতে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ১৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গেছে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে দুবাই ক্যাপিটালস। এদিন ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হন সাকিব। ৫ নম্বরে নেমে ১০ বলে ৭ রান করে মোহাম্মদ নবির বলে জ্যাক দোরানের হাতে ক্যাচ হন তিনি। দলীয় ৫৫ রানে প্যাভিলিয়নে ফেরত যান বাংলাদেশ অলরাউন্ডার।

এদিন দুবাই ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৩১ রান করেন অধিনায়ক গুলবাদিন নাইব। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন আরেক আফগান ব্যাটার সেদিকুল্লাহ আতাল।

হোবার্টের হয়ে ৪৭ বলে ৫০ রান করেন ম্যাকঅ্যালিস্টার রাইট। অধিনায়ক বেন ম্যাকডারমট ২৪ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ২৩ বলে ২৩ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন জ্যাক দোরান।
এদিন বল হাতেও কোনো উইকেট পাননি সাকিব আল হাসান। ৪ ওভার বোলিং করে ৩৪ রান খরচা করেছেন বাঁহাতি টাইগার স্পিনার।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au