সাহিত্য ও সংস্কৃতি

প্রিয়জন আর প্রয়োজন

  • 4:20 pm - July 13, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
প্রিয়জন আর প্রয়োজন। ছবি: মাধবী

লেখা – মাধবী চক্রবর্তী, ঢাকা

কিছু অনুভুতি কিছু কথা, যা মুখে বলা যায় না…। আমরা যারা একটু বেশি অনুভব করি, তারা খুব তাড়াতাড়ি মানুষকে নিজের করে ফেলি। একটু যত্ন, একটু কথা, একটু ভালোবাসা পেলেই ভাবি—এই বুঝি পেলাম সেই মানুষটা, যে পাশে থাকবে…।দুপুরের রোদে ছায়া হয়ে, রাতের কান্নায় নিরব সান্ত্বনা হয়ে। কিন্তু সময় একদিন বুঝিয়ে দেয়—সেই মানুষটা ছিল না হৃদয়ের, সে ছিল সময়ের। সে ছিল আমাদের প্রয়োজন।

এই “প্রয়োজন” শব্দটা অনেক কৌশলী—তাকে আপনি বোঝা যায় না শুরুতে। সে আসে হাসিমুখে, আপন করে, গল্প করে, খেয়াল রাখে…কিন্তু একদিন হয়তো আপনি কিছুই চাননি—শুধু একটু পাশে থাকা। সেই দিন সে হারিয়ে যায়। তখন, ঠিক তখনই বুঝতে শেখা শুরু হয়, প্রিয়জন আর প্রয়োজনের মাঝে একটা অদৃশ্য অথচ গভীর ব্যবধান আছে।

প্রিয়জন কোনো লাভের আশায় পাশে থাকে না। সে পাশে থাকে কারণ—তোমার অস্তিত্বটাই তার কাছে মূল্যবান। তুমি খুশি, তার মনও খুশি। তুমি নীরব, সে চিন্তিত। তুমি কাঁদো, সে সান্ত্বনা দেয়। কখনও শব্দে, কখনও নিঃশব্দে।

আর প্রয়োজন? সে জানতে চায়, তুমি কী দিতে পারো। তুমি কেমন মানুষ, সেটার চেয়ে বড় হয়ে দাঁড়ায়—তুমি কতটা উপকারে আসো। আমরা প্রায়ই নিজেদের জীবন থেকে ভুল মানুষদের জন্য দরজা খুলে রাখি। তারা আসে, ভিতরে বসে পড়ে, গল্প শোনে, গল্প বলে। তাদের জন্য আমরা অপেক্ষা করি, ভাবি তারা একদিন বুঝবে।

কিন্তু প্রয়োজন কখনো প্রিয় হয়ে ওঠে না, সে বরং রেখে যায় একরাশ খালি সময়, কিছু অকারণ কান্না, আর একটা প্রশ্ন—

“আমি কি এতটাই অপ্রয়োজনীয়?” না, তুমি অপ্রয়োজনীয় নও। তুমি হয়তো ভুল দরজায় ভালোবাসা নিয়ে গিয়েছিলে। তুমি প্রিয় হওয়ার মতো নিঃস্বার্থ ছিলে, তুমি হৃদয় দিয়ে ভালোবেসেছিলে—আর ঠিক এই কারণেই, তুমি আঘাত পেয়েছিলে।

এই পৃথিবীটা আজকাল সুবিধাবাদে ভরে গেছে। প্রয়োজনের মানুষের অভাব নেই— তবে প্রিয়জন?
তাকে খুঁজে পেতে গেলে অনেক অভিমান, অনেক একাকিত্ব, অনেক চুপচাপ কষ্ট পার করতে হয়।
আর যদি পেয়ে যাও—তাহলে ধরে রেখো, কারণ সেই মানুষটা হারিয়ে গেলে তার শূন্যতা আর কেউ পূরণ করতে পারে না সবাই পাশে থাকে না ভালোবাসে বলে, অনেকে থাকে কারণ তুমি এখন দরকারি। আর যাদের সত্যিই প্রয়োজন নেই, তারা নিঃস্বার্থভাবে থাকে… কারণ তারা ভালোবাসে।

লেখা – মাধবী চক্রবর্তী, ঢাকা

এই শাখার আরও খবর

সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

মেলবোর্ন, ১৯ জুলাই: সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ২০২৬। শনিবার (১৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসের ওয়েন্টওয়ার্থভিলের…

মহাকাব্য

মেলবোর্ন, ৫ জুলাই- আমি কোনো নায়ক না, আমি ইতিহাসের পাতা, যার গায়ে লেগে আছে ঐতিহ্যের ছায়া  আর রক্তের কথা। আমাকে কেউ লেখেনি, আমি নিজেই নিজেকে…

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

মেলবোর্ন, ২৯ জুন- দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাতা মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ…

পলাশবাড়ীর রামমূর্তি প্রকল্প: দৈনিক আমার দেশের অপপ্রচার

মেলবোর্ন, ১৪ জুন: গাইবান্ধায় নির্মিত বাংলাদেশের সর্ববৃহৎ রাম মূর্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। একাধিক পেইজ, প্রোফাইল এবং একটিভিস্টরা ক্রমাগত ‘ষড়যন্ত্র তত্ত্ব’…

নজরুলগীতি ও দেশাত্মবোধক গানে বিভাগসেরা কুড়িগ্রামের অনুশ্রী, জাতীয় পদকের স্বপ্ন

মেলবোর্ন, ১৩ জুন- বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী অনুশ্রী রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ এক অনন্য কৃতিত্বের নজির স্থাপন করেছে। প্রতিযোগিতার…

মেলবোর্নে অঞ্জন দত্তের লাইভ কনসার্টে মুগ্ধ প্রবাসী বাঙালিরা

মেলবোর্ন, ৮ জুন: মেলবোর্নে অনুষ্ঠিত হলো বাংলা গানের কিংবদন্তি শিল্পী, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্তের বহুল প্রতীক্ষিত লাইভ কনসার্ট। গত ৭ জুন সন্ধ্যায় ভিক্টোরিয়ার সাউথ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au